
৪ ও ৫ অক্টোবর, রবিবার এবং সোমবার হাওড়া লাইনে বাতিল একাধিক ট্রেন। তালিকায় রয়েছে লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস পর্যন্ত। আবার হাওড়ার পাশাপাশি শিয়ালদা শাখাতেও বাতিল করা হয়েছে ট্রেন। আগামী দু'দিন কোন কোন রুটে কোন কোন ট্রেন বাতিল জেনে নেওয়া যাক।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার ব্যাণ্ডেল স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে আদিসপ্তগ্রাম স্টেশন লিমিটের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ১২ বন্ধ থাকার কারণে সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে রবি ও সোমবার বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। এছাড়াও, হাওড়া-বর্ধমান কর্ড সেকশনের বেলমুড়ি স্টেশনে WBSEDCL -এর তরফে একটি আর্থ ওয়্যার সহ একটি কন্ডাক্টর ভেঙে ফেলার কাজ চলছে। সব মিলিয়ে বাতিল থাকছে প্রচুর ট্রেন।
ব্যাণ্ডেল স্টেশনে লাইন রক্ষণাবেক্ষণের জন্য বাতিল ট্রেনের তালিকা
হাওড়া বিভাগের ব্যাণ্ডেল স্টেশন এলাকায় লাইন রক্ষণাবেক্ষণের কাজের কারণে ৪ অক্টোবর, রবিবার ৩৬০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। সকাল ১১:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত থাকবে এই ব্লক। এই ট্রেনগুলি হল -
37235 - সকাল ১০টা ৪০-এর হাওড়া-ব্যাণ্ডেল লোকাল
37249 - দুপুর ১টা ২৫-এর হাওড়া-ব্যাণ্ডেল লোকাল
37244- দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল-হাওড়া লোকাল
37254 - দুপুর ২টো ৫৫-এর ব্যাণ্ডেল-হাওড়া লোকাল
বেলমুড়ি স্টেশনে কাজের জন্য বাতিল ট্রেনের তালিকা
হাওড়া-বর্ধমান কর্ড সেকশনে, বেলমুড়ি স্টেশন সীমানায় WBSEDCL-এর তরফে একটি আর্থ ওয়্যার-সহ কন্ডাক্টর ভেঙে ফেলা ও সরানোর জন্য, ০৪ অক্টোবর ৯০ মিনিটের জন্য একটি ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করার প্রয়োজন হয়েছে। রাত ১টা ১০ মিনিট থেকে রাত ২ টো ৪০ পর্যন্ত পাওয়ার ব্লকের প্রয়োজন পড়েছে।
36816 ভোর ৪টে ৫৫-এর বর্ধমান-হাওড়া লোকাল
36832 সকাল ৯টা ১৪-এর বর্ধমান-হাওড়া লোকাল
36811 ভোর ৪টের হাওড়া-বর্ধমান লোকাল
36031 সকাল ৮টা ৫০-এর হাওড়া-চন্দনপুর লোকাল
36827 দুপুর ১২টার হাওড়া-বর্ধমান লোকাল
36032 সকাল ৯টা ৫৫-এর চন্দনপুর- হাওড়া লোকাল
আদিসপ্তগ্রামে কাজের জন্য কোন কোন ট্রেন বাতিল?
13031 বেলা ১১টা ২৫-এর হাওড়া-জয়নগর এক্সপ্রেস
13032 সোমবার সন্ধ্যা ৬টা ৩৫-এর জয়নগর-হাওড়া এক্সপ্রেস
63141 দুপুর ১২টায় ছাড়া শিয়ালদা-গোড্ডা মেমু
63142 সোমবার সকাল ৯টা ৪৫-এর গোড্ডা-শিয়ালদা মেমু
এছাড়াও বাতিল থাকছে-
হাওড়া–বর্ধমান (মেন লাইন): ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৯
ডাউন: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮
হাওড়া–মেমারি: আপ: ৩৭৬৫১, ৩৭৬৫৫
ডাউন: ৩৭৬৫২, ৩৭৬৫৬
হাওড়া–পাণ্ডুয়া: আপ: ৩৭৬১১
ডাউন: ৩৭৬১৪
শিয়ালদহ–বর্ধমান: আপ: ৩১১৫১
ডাউন: ৩১১৫২