আরও একবার ভোগান্তির শিকার হতে চলেছেন শিয়ালদা ডিভিশনের (Sealdah) যাত্রীরা। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নম্বর ব্রিজে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জেরে শনি ও রবিবার শিয়ালদার মেইন এবং উত্তর শাখার বহু লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথে রাশ টানা হয়েছে। অর্থাৎ সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদা শাখার ট্রেন যাত্রীরা।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৩ নম্বর ব্রিজে গার্ডার লাগানোর জন্য বিদ্যুৎ বন্ধ রাখতে হবে। তার জন্যই শনিবার ও রবিবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশও করেছে পূর্ব রেল। শিয়ালদা শাখার আপ এবং ডাউন লাইনে আগামী ৬ জুন শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে শুরু করে পরদিন অর্থাৎ রবিবার ৭ জুন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত টানা ১৫ ঘণ্টার মেগা ট্রাফিক-পাওয়ার ব্লক চলবে বলে জানা যাচ্ছে। এছাড়া মেন লাইনেও এক ঘণ্টার ট্র্যাফিক ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
৬ জুন শনিবার যে সমস্ত ট্রেন বাতিল-
- শিয়ালদা-নৈহাটি: UP 31443, 31445, 31447 / DN 31442, 31446, 31450
- শিয়ালদা-রানাঘাট: UP 31631 / DN 31636
- শিয়ালদা-বনগাঁ জং.: UP 33849 / DN 33856
- শিয়ালদা-শান্তিপুর: UP 31533 / DN 31538
- শিয়ালদা-কল্যাণী সীমান্ত: UP 31339, 31343 / DN 31338, 31340
- শিয়ালদা-ডানকুনি: UP 32249 / DN 32252
৭ জুন রবিবার যে সমস্ত ট্রেন বাতিল
- শিয়ালদা-বনগাঁ জং.: UP 33825 / DN 33820
- শিয়ালদা-কল্যাণী সীমান্ত: UP 31311, 31313, 31317, 31319, 31323 / DN 31312, 31314, 31316, 31318, 31320, 31322
- শিয়ালদা-নৈহাটি: UP 31411, 31471, 31415, 31419 / DN 31414, 31418, 31420, 31426
- শিয়ালদা-হাবড়া: UP 33651, 33653, 33655, 33657/DN 33652, 33654, 33656, 336581
- শিয়ালদা-গোবরডাঙ্গা: UP 33681/DN 336821
- শিয়ালদা-রানাঘাট: UP 31615, 31617, 31629 / DN 31612, 31614, 316161
- শিয়ালদা-বারাসাত: UP 33431, 33435, 33437 / DN 33432, 33438, 334401
- শিয়ালদা-দত্তপুকুর: UP 33617 / DN 33612, 336221
- শিয়ালদা-ডানকুনি: UP 32211, 32215, 32219, 32227/ DN 32212, 32216, 32220, 32228। শিয়ালদহ-ব্যারাকপুর: ইউপি 31213, 31221/D2123, 23123
- নৈহাটি-কল্যাণী সিমন্ত: UP 31191
কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত
- 31926 DN গেদে-শিয়ালদহ লোকাল শনিবার ব্যারাকপুর পর্যন্ত চলবে এবং রবিবার 31911 UP শিয়ালদা-গেদে লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে।
- শনিবার 33858 DN বনগাঁ জং-শিয়ালদা লোকাল ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত হবে। রবিবার 33815 UP শিয়ালদা-বনগাঁ জং, লোকাল ট্রেনটির যাত্রা দমদম ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে।
- শনিবার 31540 DN শান্তিপুর-শিয়ালদা লোকাল ট্রেনটির কল্যাণী পর্যন্ত যাবে এবং রবিবার 31511 UP শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেনটির যাত্রা কল্যাণী থেকে শুরু হবে।
- শনিবার 31838 DN কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদা লোকাল ট্রেনটির যাত্রা রানাঘাটে শেষ হবে।
- রবিবার 31315 UP শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে এবং রবিবার 30128 DN কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি থেকে শুরু হবে।
- রবিবার 31512 DN শান্তিপুর-শিয়ালদা লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি পর্যন্ত সংক্ষিপ্ত করা হবে এবং শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেনটির যাত্রা নৈহাটি থেকে শুরু হবে।
সবমিলিয়ে শনিবার এবং রবিবার শিয়ালদা ডিভিশনে মোট ৭১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা এবং বিধাননগর স্টেশনের মধ্যে তিন নম্বর ব্রিজের গার্ডারের কাজের জন্য শনিবার রাত ১০ টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক থাকবে। আবার বালিগঞ্জ স্টেশনের আওতায় শনিবার রাত ১১ ট ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫ টা ১০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। এই পরিস্থিতিতে শনিবার ২০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল করা হয়েছে ৫৯টি লোকাল ট্রেন।