Advertisement

কালীঘাট-দক্ষিণেশ্বর সহ ৪ রুটে ফিরছে ট্রাম, বাঁদিকে পাতা হবে নতুন লাইন

মঙ্গলবার পার্ক স্ট্রিটে এক বণিকসভা আয়োজিত অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন পরিবহণমন্ত্রী। তিনি জানান, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে ট্রামপথে যুক্ত করার মূল উদ্দেশ্য হল ভক্ত ও পর্যটকদের যাতায়াত আরও সহজ করা। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যকে আধুনিক পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করাও সরকারের অন্যতম লক্ষ্য।

কলকাতায় ট্রাফিকের গড় গতির চেয়ে ৩ গুণ জোরে ছুটতে পারে ট্রাম! তবুও কিসের বাধা?কলকাতায় ট্রাফিকের গড় গতির চেয়ে ৩ গুণ জোরে ছুটতে পারে ট্রাম! তবুও কিসের বাধা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 6:36 PM IST
  • কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।
  • এবার ট্রামে করেই যাতায়াত করা যাবে শহরের দুই জনপ্রিয় তীর্থস্থান, কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে।

কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার ট্রামে করেই যাতায়াত করা যাবে শহরের দুই জনপ্রিয় তীর্থস্থান, কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে। এই নতুন প্রকল্পের কথা জানিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, যানজটের সমস্যা এড়াতে ট্রাম আর রাস্তার মাঝখান দিয়ে নয়, বরং বাঁদিক দিয়ে চলবে। সেই অনুযায়ী নতুন ট্রামলাইনও তৈরি করা হবে।

মঙ্গলবার পার্ক স্ট্রিটে এক বণিকসভা আয়োজিত অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন পরিবহণমন্ত্রী। তিনি জানান, কালীঘাট ও দক্ষিণেশ্বরকে ট্রামপথে যুক্ত করার মূল উদ্দেশ্য হল ভক্ত ও পর্যটকদের যাতায়াত আরও সহজ করা। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যকে আধুনিক পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করাও সরকারের অন্যতম লক্ষ্য।

শুধু এই দুটি রুটই নয়, ভবিষ্যতে নিউটাউন, সল্টলেক ও রাজারহাটেও ট্রাম পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ট্রাম চালানোর কথাও জানিয়েছেন মন্ত্রী। ইতিমধ্যেই কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে রাইটস (RITES)-কে। মঙ্গলবার থেকেই সেই সমীক্ষার কাজ শুরু হয়েছে।

পরিবহণমন্ত্রী আরও জানান, রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করতে শীঘ্রই ৪৭০টি নতুন সরকারি বাস রাস্তায় নামানো হবে। বর্তমানে চলা বাসগুলির পাশাপাশি এই নতুন বাসও পরিষেবায় যুক্ত হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে। এরপর থেকেই সরকারি বাসের সংখ্যা বাড়ানোর দাবি জোরালো হয়েছিল। নতুন বাস সংযোজনের মাধ্যমে সেই চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

কলকাতার ১৫০ বছরেরও বেশি পুরনো ট্রাম পরিষেবাকে নতুনভাবে জীবন্ত করে তোলার লক্ষ্যে সরকার একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। আধুনিক অবকাঠামো, নতুন রুট এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে ট্রামকে আবারও শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহণ হিসেবে গড়ে তোলাই এখন সরকারের লক্ষ্য। পাশাপাশি ট্রাম চলাচলের কারণে যাতে যানজট না বাড়ে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই রাস্তার বাঁদিক দিয়ে ট্রাম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement