Advertisement

Weekend Rain Forecast: আশঙ্কা ঘূর্ণিঝড়ের, সক্রিয় ২ অক্ষরেখা; উইকএন্ডে ভিজবে কোন কোন জেলা?

কেমন থাকবে শনিবার ও রবিবারের আবহাওয়া? বৃষ্টি কি হবে? ঘূর্ণিঝড় কি আদৌ আসছে? অক্ষরেখার কী খবর? আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন।

উইকএন্ডে বর্ষা (ছবি: পিটিআই)উইকএন্ডে বর্ষা (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2026,
  • अपडेटेड 8:16 PM IST
  • কেমন থাকবে শনিবার ও রবিবারের আবহাওয়া?
  • বৃষ্টি কি হবে?
  • ঘূর্ণিঝড় কি আদৌ আসছে?

শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হয়েছে। এমনকী উত্তরবঙ্গও সাক্ষী হয়েছে দুর্যোগের। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, কেমন থাকবে উইকএন্ডের আবহাওয়া? বৃষ্টি কি চলতেই থাকবে? আর সেই উত্তরটা দিয়েছে আবহাওয়া দফতর। আসুন জেনে নেওয়া যাক। 

উইকএন্ডে দক্ষিণবঙ্গে কী হবে? 
আবহাওয়া দফতর জানিয়েছে, শনি এবং রবিবার ভালই বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে। তবে এই দিনের পরও বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা কম। মোটামুটি বিক্ষিপ্তভাবেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

আরও নির্দিষ্ট করে বললে শনিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঝড় বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে। আর রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। 

উত্তরবঙ্গে কী হবে? 
শুক্রবার উত্তরবঙ্গে বেশ ভালই বৃষ্টি হয়েছে। ভিজেছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ একাধিক জেলা। তবে শনিবার থেকে বদলাতে পারে পরিস্থিতি। এই দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে। যদিও উইকএন্ডেও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে সার্বিকভাবে বৃষ্টি হবে না।

কেন বৃষ্টি? 
আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে বাংলার উপর। একটি অক্ষরেখা সৌরাষ্ট্র থেকে রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে সিকিম থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এটি উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। যার ফলে কয়েক দিন বৃষ্টির আশঙ্কা থাকছেই। 

ওদিকে আবার থাইল্যান্ডের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি শুক্রবারই প্রবেশ করছে উত্তর আন্দামান সাগরে। এটি শক্তি বাড়িয়ে শনিবারই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। 

Advertisement

এখানে বলে রাখি, আমেরিকার আবহাওয়া মডেল বলছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ভারতের আবহাওয়া দফতরের ভাবনা আলাদা। মৌসম ভবন বলছে, এটা নিম্নচাপই হতে পারে। তবে একান্তই যদি ঘূর্ণিঝড় হিসেবে হিসেবে এটা দেখা দেয়, তাহলে এর নাম হবে অর্ণব। এই নাম দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 

 

 

Read more!
Advertisement
Advertisement