Advertisement

Kolkata Sea Level Rise: সমুদ্রের জল বাড়লে কলকাতায় ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ, ভয়াবহ বিষয়ে সতর্ক করল UN

Kolkata at Risk: সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে কলকাতা ও মুম্বইবাসীকে সতর্ক করল UN। একটি রিপোর্টে ভয়াবহ চিত্র তুলে ধরেছে রাষ্ট্রসংঘ। বলা হচ্ছে কলকাতা ও মুম্বইতে বাস্তুচ্যুত হতে পারে লক্ষ লক্ষ মানুষ।

সমুদ্রে জলস্তর বাড়লে তলিয়ে যাবে কলকাতাও!সমুদ্রে জলস্তর বাড়লে তলিয়ে যাবে কলকাতাও!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2026,
  • अपडेटेड 8:41 AM IST
  • নেপালের ভয়াবহ বন্যা যেন বহু মানুষের চোখ খুলে দিয়েছে।
  • সোমবার আরও মারাত্মক একটি রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ।
  • সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে ঝুঁকির মধ্যে রয়েছেন মুম্বই ও কলকাতার লক্ষ লক্ষ মানুষ।

নেপালের ভয়াবহ বন্যা যেন বহু মানুষের চোখ খুলে দিয়েছে। দিনে দিনে যান্ত্রিক সভ্যতা , পরিবেশের কাঁটাছেঁড়ার পরিণাম যে কী নির্মম হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে রয়েছে নেপাল। এখন পর্যন্ত ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে প্রায় ১১০০ জনের। এমন পরিস্থিতিতে সোমবার আরও মারাত্মক একটি রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে ঝুঁকির মধ্যে রয়েছেন মুম্বই ও কলকাতার লক্ষ লক্ষ মানুষ।

রিপোর্টে ঠিক কী বলা হয়েছে?

রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রের জলস্তরের  উচ্চতা বৃদ্ধি এবং স্থায়ীভাবে জলমগ্ন হয়ে পড়ার কারণে এখনই কলকাতা ও মুম্বইয়ের লক্ষ লক্ষ মানুষ তাঁদের ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এ প্রসঙ্গে ওই রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রে জলস্তরের বৃদ্ধি আরও কোনও ভবিষ্যত বা দূর সময়কালের হুমকি হিসেবে নয়, বরং এটা এখনই হচ্ছে। অতীতের তুলনায় রেকর্ড পরিমাণে জলস্তর বাড়ছে বলেও রিপোর্টে দাবি করা হয়ছে।

সোমবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি ইতিমধ্যেই শহুরে পরিকাঠামো, জল সরবরাহ ব্যবস্থা, পরিবহণ নেটওয়ার্ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, বিল্ডিং এবং ভূগর্ভস্থ জলের সম্পদের ক্ষতি করছে। 

রিপোর্টে দাবি করা হয়েছে, এই বিপদ সব জায়গায় একই রকম নয়। যেমন আমেরিকার মায়ামি ও নিউ ইয়র্ক এবং চিনের গুয়াংঝৌয়ের মতো উন্নত শহরগুলিতে জলস্তর বৃদ্ধির  প্রধান প্রভাব হল উপকূলীয় পরিকাঠামোর বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা। সেখানে ঝুঁকির মুখে পড়েছে বহু সম্পদ। যার ভ্যালু ২ ট্রিলিয়ন থেকে ৩.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ভারতের কলকাতা ও মুম্বই এবং ঢাকার মতো শহরগুলিতে প্রধান প্রভাব হল মানুষের ঘরহারা হওয়ার আশঙ্কা। 

রিপোর্টে বলা হয়েছে, মিষ্টি জল ও নোনা জলের সংযোগস্থল যখন স্থলভাগের দিকে সরে আসছে, তখন উপকূলীয় ভূগর্ভস্থ জলাধারে মিষ্টি জলের কুয়ো ও মাটিতে লবণাক্ততা বাড়ছে। একই সঙ্গে ঝড়ের কারণে সমুদ্রের জল স্থলভাগে ঢুকে পড়লে তা ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জলে দীর্ঘস্থায়ী দূষণ ঘটাতে পারে, যার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের উপর। এছাড়াওষ এর সরাসরি প্রভাব পড়ছে, পানীয় জলের নিরাপত্তা, কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থা এবং ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল বাস্তুতন্ত্রের উপর।

Advertisement

কেন এমন হচ্ছে?

সমুদ্রের জলস্তর কেন এমন বাড়ছে, তাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধির প্রধান কারণ হল হিমবাহের গলে যাওয়া এবং  উষ্ণ হয়ে ওঠা মহাসাগরের তাপীয় প্রসারণ।  আর এর মূল কারণ মানুষের ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর ৪.৭ মিলিমিটার করে বেড়েছে। শুধুমাত্র, ২০২৪ সালেই সমুদ্রের জলস্তরের উচ্চতা ৫.৯ মিলিমিটার বেড়েছে। যা একবছরে উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড। যার প্রভাব পড়ছে কলকাতা, মুম্বইয়ের মতো শহরেও।
 

 

Read more!
Advertisement
Advertisement