Advertisement

Kolkata Crime News: ব্রাজিল দলকে শুভেচ্ছা জানাতে এসে শ্লীলতাহানির শিকার মহিলা, হোটেল থেকেই ধৃত প্রৌঢ়

Kolkata Crime News: কলকাতায় এসে শ্লীলতাহানির শিকার নাগাল্যান্ডের মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শহরের নামী একটি পাঁচতারা হোটেলে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাজিলের ফুটবলারদের শুভেচ্ছা জানাতে এসে কলকাতায় শ্লীলতাহানির শিকার মহিলা?ব্রাজিলের ফুটবলারদের শুভেচ্ছা জানাতে এসে কলকাতায় শ্লীলতাহানির শিকার মহিলা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 8:39 AM IST
  • ব্রাজিলের ফুটবল টিমকে শুভেচ্ছা জানাতে কলকাতায় এসে শ্লীলতাহানির শিকার মহিলা।
  • নির্যাতিতা তরুণী আদতে নাগাল্যান্ডের বাসিন্দা।
  • শহরে একটি পাঁচতারা হোটেলে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

ব্রাজিলের ফুটবল টিমকে শুভেচ্ছা জানাতে কলকাতায় এসে শ্লীলতাহানির শিকার মহিলা। চাঞ্চল্যকর এই  ঘটনা ঘটেছে রবিবার সকালে। নির্যাতিতা তরুণী আদতে নাগাল্যান্ডের বাসিন্দা। শহরে একটি পাঁচতারা হোটেলে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে ইএম বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে ঘটনাটি ঘটে। ম্যাচ খেলতে কলকাতায় আসা ব্রাজিলের ফুটবল দলকে স্বাগত জানাতে ওই মহিলা হোটেলে অপেক্ষা করছিলেন। সেই সময়ই তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা ওই মহিলা এরপরেই নিকটস্থ প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়।’’

প্রথমে পুলিশ হোটেলের CCTV ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকেই শনাক্ত করা হয় অভিযুক্তকে। পরে হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। তার বয়স ৫৬।  ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য বিষয় হল, এর আগে খাস কলকাতাতে ইএমবাইপাস সংলগ্নই বিলাসবহুল হোটেলের নাইটক্লাবে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। গত সপ্তাহের ওই ঘটনায় তরুণীকে শারীরিক হেনস্থা ও অশালীন ভাষাতে আক্রমণ করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সেই ঘটনারও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement