
স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Students' Credit Card) চালুর ব্যাপারে সম্মতি দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তিনি জানান, ৩০ জুন থেকে সেটি চালু হয়ে যাবে।
মন্ত্রিসভার বৈঠক
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ওই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানান। তিনি জানান, উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে পড়ুয়ারা। রাজ্য সরকার গ্যারান্টার।
সিদ্ধান্ত কার্যকর
ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Students' Credit Card) চালু করা হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত কার্যকর করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, ১২ শ্রেণীতে ৯.৫ লক্ষ পড়ুয়া ভর্তি হয়। কন্যাশ্রী প্রকল্প রয়েছে। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, তপশীলি জাতি শিক্ষাশ্রী বৃত্তি রয়েছে।
কী নিয়ে পড়া যেতে পারে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। এদিন মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে নতুন স্টুডেন্টস ক্রেডিট কার্ড (Students' Credit Card)। স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেল, গবেষণার জন্য, ডিপ্লোমা, পেশদারি কোর্সের জন্য এই প্রকল্পের সুবিধা পাবে।
কোথায় পড়তে পারবেন
মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, দেশ বা বিদেশে স্বীকৃত কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য এই ঋণ পাওয়া যাবে। আগে বলেছিলাম আপনার ঘরবাড়ি বেচতে হবে না পড়াশোনার জন্য। মা-বাবাকে যে চিন্তা করতে হয়, তা করতে হবে না। নিজের পায়ে দাঁড়ানোর জন্য চিন্তা করতে হয়। ৩০ জুন সরকারি ভাবে চালু হবে।
রাজ্য গ্যারান্টার
তিনি বলেন, কাউকে গ্য়ারান্টার নিয়ে যেতে হবে না ব্য়াঙ্কে। রাজ্য সরকার গ্যারান্টার। বাংলার বাসিন্দা হলেই চলবে। যাঁরা ১০ বছর বাংলায় বাস করেছেন, তাঁরা পাবেন। ১৫ বছরের মধ্যে সফ্ট লোনের মাধ্যমে ক্রেডিট ফিরিয়ে দিতে পারবে। খুব সহজ। অনলাইনে দিয়ে দেব আমরা।
কত টাকা
তিনি জানান, ৪০ বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড নিতে পারে। ছাত্রছাত্রীদের গর্ব এই ক্রেডিট কার্ড। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ১৫ বছর সময় দেওয়া হয়েছে, তা ফেরত দেওয়ার।
মনে করা হচ্ছে, এর ফলে অনেক পড়ুয়ার লেখাপড়ায় বেশ সুবিধা হবে। কারণ ব্যাঙ্ক থেকে শিক্ষার জন্য ঋণ পেতে অনেক সময় সমস্যা হয়। সেই অসুবিধা অনেকটাই দূর হতে পারে এই প্রকল্পের মাধ্যমে।