Advertisement

WB 10th Result 2026: মাধ্যমিকে ৯০-১০০ শতাংশ নম্বর পেয়েছে ১.৪৬ শতাংশ, মেরিট লিস্টে রয়েছে কতজন?

প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফল । পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল । ফলপ্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ছেলেদের তুলনায় এবার মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সাংবাদিক বৈঠকের শুরুতেই জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৬মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2026,
  • अपडेटेड 10:14 AM IST
  • প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফল।

প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফল । পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল । ফলপ্রকাশ করছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ছেলেদের তুলনায় এবার মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সাংবাদিক বৈঠকের শুরুতেই জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 

এদিন পর্ষদ সভাপতি জানান, ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন AA। মেরিট লিস্টে রয়েছেন ১৩১ জন। যার মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী। ৯০-১০০ শতাংশ পেয়েছে ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী। ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ পরীক্ষার্থী। এছাড়াও পাশের হারে প্রথম কালিম্পং। পাশের হার ৯৫.০১ শতাংশ। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। ৯৪.৮২ শতাংশ পাশের হার। তৃতীয় কলকাতা। পাশের হার ৯২.৩১ শতাংশ। চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৯১.৪০। এই বছর সামগ্রিকভাবে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।সেই ওয়েবসাইট দুটি হল, www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in । এছাড়াও পর্ষদের তরফে মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে । গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা । সেই অ্যাপ তিনটি হল iResults, Madhyamik Results, Edutips App । ফল প্রকাশের দিনই সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে মার্কশিট ও অন্যান্য প্রয়োজনীয় নথি বিতরণের ব্যবস্থা করা হবে । এ বছর রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০জন পড়ুয়া । এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন ৷ ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন এবং একজন রূপান্তরকামী পরীক্ষার্থী রয়েছেন ৷

লতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুর রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র ৯৯.৭১% পেয়ে ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮ ৷
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement