Advertisement

Arjun Singh: '১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব...' চরম হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের

India Bangladesh Relation: বাংলাদেশে হিন্দুদের নিধন করা হচ্ছে বলে জানিয়ে বড় দাবি করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। '১৬ ডিসেম্বরের আগেই আমরা বাংলাদেশ নিয়ে নেব', দাবি শুভেন্দুর মন্ত্রীর।

No Namaz On Roads West Bengal Arjun Singh: ‘আর রাস্তায় নামাজ নয়, যেতে হবে মসজিদে, মুখ্যমন্ত্রীর নির্দেশ' জানালেন অর্জুন সিংNo Namaz On Roads West Bengal Arjun Singh: ‘আর রাস্তায় নামাজ নয়, যেতে হবে মসজিদে, মুখ্যমন্ত্রীর নির্দেশ' জানালেন অর্জুন সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 8:35 AM IST
  • বাংলাদেশকে আর ছাড় দেওয়া হবে না, স্পষ্ট বক্তব্য রাজ্যের মন্ত্রীর।
  • 'যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে', দাবি অর্জুনের।
  • বাংলাদেশ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জ্বলছে বাংলাদেশ। পদ্মাপারের একাধিক এলাকায় হিন্দুদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ও আওয়ামী লিগের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এমতাবস্থায় পড়শি দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গের হিন্দুরাও। এরইমধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরতে চান। ফলে হিংসার ঘটনা আরও বাড়তে পারে। এরইমধ্যে বড় মন্তব্য করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের অর্জুন সিং বলেন, "১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনও সন্দেহ নেই।"

পরিবহনমন্ত্রী একথা বললেও, বাংলাদেশ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন, "বর্তমানে সীমান্ত অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে।  তবে এখানকার অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন। অন্তত ২ কোটি পশ্চিমবঙ্গের মানুষের আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করেন। যদিও এই বিষয়টি শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়। ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও আত্মীয় আছে বাংলাদেশে। ফলে সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ  উদ্বিগ্ন। তবে আমি সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। বিদেশ মন্ত্রকের নজরে বিষয়টি আনার চেষ্টা করব। শেখ হাসিনাকে নিয়েও আমি কোনও মন্তব্য করব না।"

তবে বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হবে না, তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যারা বেআইনি ভাবে প্রবেশ করেছেন, আমরা তাঁদের জেলে না পাঠিয়ে সরাসরি ফেরত পাঠাচ্ছি। এই উদ্দেশ্যে হোল্ডিং স্টেশনও তৈরি করা হয়েছে। যাঁরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে পড়বেন, যাঁদের কাছে বৈধ নথি থাকবে না অথবা যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" 

তবে চিকিৎসার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাঁরা বাংলাদেশ থেকে ভারতে আসবেন, তাঁদের মানবিকতার খাতিরে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement