Advertisement

WB Police Gym: পুলিশের ফিটনেসে জোর, জিম বানিয়ে দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

পুলিশের ফিজিক্যাল ফিটনেস ও খেলায় জোর। জিম-মাঠ তৈরি থেকে থানার আমূল পরিকাঠামো বদল, একাধিক প্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর।

জিম-মাঠ তৈরি থেকে থানার আমূল পরিকাঠামো বদল, একাধিক প্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। জিম-মাঠ তৈরি থেকে থানার আমূল পরিকাঠামো বদল, একাধিক প্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 6:24 PM IST
  • পুলিশ মানেই ভুঁড়ি, এমন ইমেজ অনেকের মনেই আছে।
  • লম্বা ডিউটি আওয়ার্স, খারাপ খাদ্যাভ্যাস, স্ট্রেস।
  • ফিটনেসের জন্য জিমের ব্যবস্থা হবে বলেও আশ্বাস দিলেন। 

WB police gym facility: পুলিশ মানেই ভুঁড়ি। এমন একটা অনেকের মনেই আছে। লম্বা ডিউটি আওয়ার্স, খারাপ খাদ্যাভ্যাস, স্ট্রেস। নেই ব্যায়াম, কসরতের ব্যবস্থাও। সেই কারণেই ডিউটিতে জয়েনের বছর খানেকের মধ্যেই ভুঁড়ি হয়ে যায় অনেক কনস্টেবল-অফিসারের। এক সময়ের দৌড় করা পেটানো চেহারায় স্থান পায় নোয়াপাতি ভুঁড়ি। সেই অবস্থার অবসান করার লক্ষ্যে এগোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকর্মীদের কসরতের সামান্যতম ব্যবস্থাটুকুও যে নেই, তা অকপটে জানালেন। সেই সঙ্গে ফিটনেসের জন্য জিমের ব্যবস্থা হবে বলেও আশ্বাস দিলেন। 

মঙ্গলবার ভবানী ভবনে রাজ্য পুলিশের মনসুন কিট বিতরণ অনুষ্ঠানে যান শুভেন্দু। জানান, পুলিশকে আধুনিক ও শারীরিকভাবে ফিট হিসেবে গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভাল রাখতে পুলিশের খেলাধুলা ও নিয়মিত ব্যায়ামের ব্য়বস্থা হবে বলে জানান।

শুভেন্দু জানান, কাজের চাপের মধ্যেও শারীরিক কসরত করা অত্যন্ত জরুরি। পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনাদের আরও বেশি স্পোর্টসম্যান হতে হবে। বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হবে। কোন মাঠ ব্যবহার করতে চান বা কতগুলো জিম ও স্পোর্টস মেটেরিয়াল চান, সরকার তার সমস্ত ব্যবস্থা করে দেবে। পুলিশকর্মীরা যাতে নিয়মিত শরীরচর্চা করতে পারেন, তার জন্য থানা ও ব্যারাকগুলিতে প্রয়োজনীয় জিম তৈরি হবে।' জিমের আধুনিক সরঞ্জাম দেবে রাজ্য সরকার, প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

খেলাধুলা এবং শারীরিক কসরতের পাশাপাশি রাজ্য জুড়ে থানা এবং পুলিশ ব্যারাকগুলির বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পরিকাঠামোগত উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য নেওয়ার পরিকল্পনা জানান। রাজ্যে মোট ৫৫২টি থানার মধ্যে সিংহভাগ থানাতেই নিজস্ব স্থায়ী বিল্ডিং বা ব্যারাক নেই। এমনকি পানীয় জল ও আলোর মতো বেসিক সুবিধাও নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সংকেত মেলার পর প্রায় ২৫০ থেকে ৩০০টি থানার আধুনিকিকরণের প্ল্যান নেওয়া হচ্ছে, জানান শুভেন্দু। 

এছাড়াও পুলিশের ৪,০০০টিপুরোনো গাড়ি পাল্টে বদলে আধুনিক গাড়ি আনা হবে। একই সঙ্গে সমস্ত গাড়ির ইনসিওরেন্স, বডি ক্যামেরা, সিসিটিভি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরাজীর্ণ পুলিশ আবাসনগুলিও দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫ বছরের বেশি সময় বাড়ির বাইরে থাকা কর্মী এবং মহিলা পুলিশ কর্মীদের সুবিধাজনক স্থানে পোস্টিং দেওয়া হবে বলেও জানান শুভেন্দু।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement