Advertisement

Kolkata Rain Alert: দুপুরের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় ঝড়-জলের আশঙ্কা?

North Bengal South Bengal Weather: আজ ফের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। কখন শহরে বৃষ্টি হবে জানুন। পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেটও জেনে নিন

দুপুরের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনাদুপুরের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2026,
  • अपडेटेड 7:04 AM IST
  • ভাদ্র মাসের শেষের দিকে রাজ্যে এসে কমল বৃষ্টিপাতের পরিমাণ।
  • বর্ষা যে বিদায় নিয়েছে, তা এখনই বলা যাবে না।
  • এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে কলকাতাবাসী।

ভাদ্র মাসের শেষের দিকে রাজ্যে এসে কমল বৃষ্টিপাতের পরিমাণ। গোটা সপ্তাহজুড়েই স্বস্তি দিচ্ছে বৃষ্টিপাতের মাত্রা। তবে বর্ষা যে বিদায় নিয়েছে, তা এখনই বলা যাবে না।  গতকাল কলকাতায় বৃষ্টি হয়নি। তবে বুধবার সেই ছবিটা বদলাতে পারে। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে কলকাতাবাসী। আজ কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? দেখে নেওয়া যাক।

কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

IMD-র পূর্বাভাস বলছে, বুধবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর আকাশ মূলত মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস 

আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। 

এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস 

দক্ষিণবঙ্গে আজ উত্তরবঙ্গের মতো কোনও অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement