Advertisement

Weather Forecast: দক্ষিণবঙ্গে সাময়িক বিরতি নিল বৃষ্টি, সপ্তাহান্তেই ফের ভাসবে কলকাতা সহ একাধিক জেলা

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আপাতত গোটা দক্ষিণবঙ্গ থেকেই সাময়িক বিরতি নিয়েছে বৃষ্টি। তবে সপ্তাহান্তে আবার বাড়বে বৃষ্টি। এদিকে, উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা।

আবহাওয়ার আপডেট আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2026,
  • अपडेटेड 6:48 AM IST
  • বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম
  • দক্ষিণবঙ্গ থেকে সাময়িক বিরতি নিয়েছে বৃষ্টি
  • উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা

গত কয়েকদিন প্রবল বর্ষণের পর দক্ষিণবঙ্গ থেকে সাময়িক বিরতি নিতে চলেছে বৃষ্টি। তবে ঠিক বিপরীত দশা হবে উত্তরবঙ্গে। পাহাড়ের জেলাগুলি কার্যত বৃষ্টিতে ভাসবে আগামী কয়েকটা দিন।

বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে
বুধবার থেকে দক্ষিণবঙ্গে আর ভারী বা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে বর্ষণ হতে পারে। কারণ যে নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাট হয়েছে, সেই নিম্নচাপ আপাতত ছত্তিশগড় পার করে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গিয়েছে। তবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ফলত এখনও জারি রয়েছে হলুদ সতর্কতা। সাময়িক বন্ধ হলেও শুক্র, শনি ও রবিবার দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় বৃষ্টি হবে?
এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই আকাশ মেঘলা। বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি কলকাতাতেও। 

উত্তরবঙ্গের আবহাওয়া
 বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে উত্তরে জারি হয়েছে লাল সতর্কতাও। উত্তর দিনাজপুর জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরে প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক সহ একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। এর ফলে প্লাবিত হতে পারে নিচু এলাকা, ক্ষতি হতে পারে চাষবাসের। এমনটাই আশঙ্কা রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement