Advertisement

Newtown News: ভোটের মুখে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, ধৃত গুজরাতের বাসিন্দা

ভোটের মুখেই বিপুল টাকা উদ্ধার। নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে উদ্ধার হয়েছে ২৫ লক্ষ টাকা।

নিউটাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকানিউটাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকা
বিশাল দাস
  • কলকাতা,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 4:06 PM IST
  • নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে উদ্ধার হয়েছে ২৫ লক্ষ টাকা।

ভোটের মুখেই বিপুল টাকা উদ্ধার। নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে উদ্ধার হয়েছে ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার এক জন। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ এর যৌথ অভিযানে এই বিপুল টাকা উদ্ধার হয়।

এই ঘটনায় ভিন রাজ্যের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ভোটের আগে বাংলায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি এত পরিমান টাকা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ শুক্রবার সকাল থেকে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওত পেতে ছিল। একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি চালায় পুলিশ। সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি এই টাকা নিয়ে আসছিলেন। কলকাতার বড় বাজার থেকে টাকা নিয়ে আসছিল নিউটাউন। 

বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করে। গাড়িতে তল্লাশি করতে গিয়ে 25 লক্ষ টাকা উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে সুরেশ ঠাকুরকে। তাঁকে প্রশ্ন করাতে তিনি বলেন যে তাঁর কাজ ছিল টাকাটা পৌঁছে দেওয়া। কিন্তু কার হাতে দেবে সে বিষয়ে কিছুই নাকি জানতেন না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল , কাকে দেওয়ার কথা ছিল সেসব খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, ধৃত ব্যক্তি কলকাতাতেই থাকেন। ধৃতকে শুক্রবার বারাসত আদালতে তোলা হয়। এই টাকা কার থেকে আনছিল ওই ব্যক্তি। নিউটাউন এলাকায় কাকে দেওয়ার কথা সমস্ত কিছু খতিয়ে দেখছে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ।

রিপোর্টার- অরিন্দম ভট্টাচার্য

Read more!
Advertisement
Advertisement