Advertisement

West Bengal Ministers List: পশ্চিমবঙ্গে ৩৫ জন মন্ত্রী কারা হলেন? নাম সহ সম্পূর্ণ তালিকা রইল

একনজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় যে ১৩ জন পূর্ণ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তাঁদের নাম। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাপস রায়ও।

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাপশ্চিমবঙ্গের মন্ত্রিসভা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 11:46 AM IST
  • কারা পূর্ণ মন্ত্রী হলেন?
  • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা
  • প্রতিমন্ত্রীর নামের তালিকা

অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হল পশ্চিমবঙ্গে। আজ অর্থাত্‍ ১ জুন লোকভবনে মন্ত্রীপদে শপথ নিলেন ৩৫ জন বিজেপি বিধায়ক। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত রইলেন শুভেন্দু স্বয়ং। নতুন ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন বলে রবিবারই ঘোষণা করেছিলেন শুভেন্দু। রাজ্যপাল তাঁদের শপথ পাঠ করালেন।

একনজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় যে ১৩ জন পূর্ণ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তাঁদের নাম। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাপস রায়ও।

কারা পূর্ণ মন্ত্রী হলেন?

পশ্চিমবঙ্গের ১৩ জন পূর্ণমন্ত্রীদের তালিকা হল, দীপক বর্মণ, তাপস রায়, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, শ্বারদ্বত মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষ, মনোজ ওরাঁও, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অরূপকুমার দাস, অজয় পোদ্দার ও দুধকুমার মণ্ডল। 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নামের তালিকায় রয়েছেন, মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ, রাজেশ মাহাতো। এছাড়াও ১৯ জন প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন। তাঁরা হলেন,

প্রতিমন্ত্রীর নামের তালিকা

১. জুয়েল মুর্মু

২. হরেকৃষ্ণ বেরা

৩. আনন্দময় বর্মন

৪. অশোক দিন্দা

৫. নাদিয়ার চাঁদ বাউরি

৬. বিশাল লামা

৭. শান্তনু প্রামাণিক

৮. মৌমিতা বিশ্বাস মিশ্র

৯. উদয় উমেশ রাই

১০. পূর্ণিমা চক্রবর্তী

১১. কৌশিক চৌধুরী

১২. ভাস্কর ভট্টাচার্য

১৩. দীবাকর ঘরামি

১৪. অমিয় কিস্কু

১৫. কলিতা মাজি

১৬. গার্গী দাস ঘোষ

১৭. বিরাজ বিশ্বাস

১৮. দীপঙ্কর জানা

১৯. সুমনা সরকার।

জানা যাচ্ছে, এই নবনির্বাচিত মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর আজই সম্ভবত তাঁদের দফতর বণ্টন করে দেওয়া হবে। ২২ জুন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারীর সরকার। এটাই হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট। তার আগেই মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement