West Bengal Cabinet Live: অর্জুন, শ্বারদ্বত, তাপস থেকে কলিতা, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা?

Aajtak Bangla | কলকাতা | 01 Jun 2026, 11:36 AM IST

মুখ্যমন্ত্রী সহ বর্তমানে ৬ জন মন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গে। এবার ক্যাবিনেটের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আরও ৩৫ জন যুক্ত হতে চলেছেন শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে। সেক্ষেত্রে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। শপথগ্রহণ অনুষ্ঠানের সময় সকাল ১১টা। লোকভবনে শপথ গ্রহণ করবেন তাঁরা। রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।

পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে কারা? পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে কারা?

মুখ্যমন্ত্রী সহ বর্তমানে ৬ জন মন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গে। এবার ক্যাবিনেটের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আরও ৩৫ জন যুক্ত হতে চলেছেন শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে। সেক্ষেত্রে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। শপথগ্রহণ অনুষ্ঠানের সময় সকাল ১১টা। লোকভবনে শপথ গ্রহণ করবেন তাঁরা। রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। 

উল্লেখ্য,  ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও ৫ মন্ত্রীও শপথগ্রহণ করেন। সেই সময় থেকেই শুভেন্দুর মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর আলোচনা চলছিল। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লিতে পৃথক ভাবে দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সাংবিধানিক বিধান অনুযায়ী, কোনও রাজ্যের বিধানসভার মোট সদস্যসংখ্যার ১৫ শতাংশের বেশি মন্ত্রী হতে পারেন না। সেই হিসেবে ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী রাখা সম্ভব। 

11:32 AM (an hour ago)

একনজরে পশ্চিমবঙ্গের ক্যাবিনেট

Posted by :- Rupsa

পূর্ণমন্ত্রীর নামের তালিকা

১. শুভেন্দু অধিকারী

২. অগ্নিমিত্রা পল

৩. দিলীপ ঘোষ

৪. অশোক কীর্তনিয়া

৫. নিশীথ প্রামাণিক

৬. ক্ষুদিরাম টুডু

৭. তাপস রায়

৮. দীপক বর্মন

৯. শঙ্কর ঘোষ

১০. মনোজকুমার ওরাওঁ

১১. অর্জুন সিং

১২. গৌরীশঙ্কর ঘোষ

১৩. জগন্নাথ চট্টোপাধ্যায়

১৪. স্বপন দাশগুপ্ত

১৫. কল্যাণ চক্রবর্তী

১৬. শারদ্বত মুখোপাধ্যায়

১৭. অরূপকুমার দাস

১৮. অজয়কুমার পোদ্দার

১৯. দুধকুমার মণ্ডল

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নামের তালিকা

১. মালতী রাভা রায়

২. ইন্দ্রনীল খাঁ

৩. রাজেশ মাহাতা

প্রতিমন্ত্রীর নামের তালিকা

১. জুয়েল মুর্মু

২. হরেকৃষ্ণ বেরা

৩. আনন্দময় বর্মন

৪. অশোক দিন্দা

৫. নাদিয়ার চাঁদ বাউরি

৬. বিশাল লামা

৭. শান্তনু প্রামাণিক

৮. মৌমিতা বিশ্বাস মিশ্র

৯. উদয় উমেশ রাই

১০. পূর্ণিমা চক্রবর্তী

১১. কৌশিক চৌধুরী

১২. ভাস্কর ভট্টাচার্য

১৩. দীবাকর ঘরামি

১৪. অমিয় কিস্কু

১৫. কলিতা মাজি

১৬. গার্গী দাস ঘোষ

১৭. বিরাজ বিশ্বাস

১৮. দীপঙ্কর জানা

১৯. সুমনা সরকার

11:15 AM (2 hours ago)

রাজ্যের প্রতিমন্ত্রী হলেন কারা?

Posted by :- Rupsa

জোয়েল মুর্মু, ডা. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, অশোক দিন্দা, নাদিয়ার চন্দ্র বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্রা, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার হলেন রাজ্যের প্রতিমন্ত্রী। 

11:08 AM (2 hours ago)

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন কারা?

Posted by :- Kishore

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন রাজেশ মাহাতো, মালতী রাভা রায় ও ডাঃ ইন্দ্রনীল খাঁ।
 

11:07 AM (2 hours ago)

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন কারা?

Posted by :- Rupsa

মালতী রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন। 

11:06 AM (2 hours ago)

আজ যাঁরা মন্ত্রীপদে শপথ নিচ্ছেন

Posted by :- Arindam

আজ যে ৩৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। আজই তাঁদের দফতর বণ্টন করা হবে। 

11:04 AM (2 hours ago)

পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন জগন্নাথ, শারদ্বত, দুধ কুমার

Posted by :- Rupsa

পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অজয় পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, ডা. শ্বারদ্বত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল। 

11:01 AM (2 hours ago)

শপথ নিচ্ছেন অর্জুন সিং সহ ৬ জন

Posted by :- Rupsa

প্রথমে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দীপক বর্মণ, তাপস রায়, মনোজ কুমার ওঁরাও, অর্জুন সিং এবং গৌরী শঙ্কর ঘোষ, শঙ্কর ঘোষ। 

11:00 AM (2 hours ago)

পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন কারা?

Posted by :- Rupsa

দীপক বর্মণ, তাপস রায়, মনোজ কুমার ওঁরাও, অর্জুন সিং এবং গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, ডা. কল্যাণ চক্রবর্তী, ড. স্বপন দাশগুপ্ত,, শঙ্কর ঘোষ শপথ নেবেন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে। 
 

10:59 AM (2 hours ago)

রাজ্যের মন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল

Posted by :- sumana

রাজ্যের মন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল সহ ৩৫ জন। তালিকায় নাম রয়েছে কলিতা মাঝি, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিংদেরও।

10:56 AM (2 hours ago)

লোকভবনে শুরু শপথগ্রহণ অনুষ্ঠান

Posted by :- Rupsa

রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে লোকভবনে শুরু হল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিধায়ক এবং তাঁদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই গাওয়া হল জাতীয় গান বন্দে মাতরম। গাওয়া হল জনগণমন-ও। 

 

10:47 AM (2 hours ago)

লোকভবনে পৌঁছে গিয়েছেন সম্ভাব্য মন্ত্রীরা

Posted by :- Arindam

লোকভবনে পৌঁছে গিয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী, মালতি রাভা রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অশোক দিন্ডা, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। 

10:45 AM (2 hours ago)

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার কী বললেন?

Posted by :- Rupsa

রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার পৌঁছলেন লোকভবনে। তিনি বলেন, 'নদিয়ার উন্নয়নের জন্য চিন্তাভাবনা তো নিশ্চয়ই রয়েছে।'

10:44 AM (2 hours ago)

লোকভবনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

Posted by :- Rupsa

লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যেই শপথ নেবেন তাঁর ক্যাবিনেটের ৩৫ মন্ত্রী। 

10:44 AM (2 hours ago)

লোকভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Posted by :- Sayan

লোকভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ইতিমধ্যেই ৩৫ জন মন্ত্রী শপথ নেওয়ার জন্য পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। বেলা ১১টায় রয়েছে শপথগ্রহণ। রাজ্যপাল আরএন রবি শপথবাক্য পাঠ করাবেন।

10:42 AM (2 hours ago)

লোকভবনে পৌঁছে গেলে ৩৫ জন সম্ভাব্য মন্ত্রী

Posted by :- Arindam

লোকভবনে পৌঁছে গেলেন ৩৫ জন সম্ভাব্য মন্ত্রী। আজই শপথ নেবেন তাঁরা। দফতর বণ্টন করা হবে কয়েকদিনের মধ্যে। আজ শপথগ্রহণের পরে নতুন মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

10:41 AM (2 hours ago)

১১টা থেকে শুরু হবে শপথগ্রহণের অনুষ্ঠান

Posted by :- Kishore

আজ সোমবার ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। রাজ্যপাল আরএন রবি শপথবাক্য পাঠ করাবেন। বেলা ১১টা থেকে শুরু হবে শপথগ্রহণের অনুষ্ঠান।
 

9:58 AM (3 hours ago)

এক ব্যক্তি এক পদ নীতিতে চলবেন শুভেন্দু

Posted by :- Rupsa

সম্ভবত কোনও মন্ত্রীকেই ২টি দফতরের দায়িত্বে রাখা হবে না। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়েরা মন্ত্রী হওয়ার পাশাপাশি আরও একটি করে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন গত জমানায়। সেই রীতিও এবার ভাঙতে চলেছেন শুভেন্দু। 

9:56 AM (3 hours ago)

শিক্ষা ও স্বাস্থ্য দফতর নিয়েও রয়েছে কৌতুহল

Posted by :- Rupsa

অর্থ দফতরের মতোই শিক্ষা ও স্বাস্থ্যেকে প্রথম দিন থেকেই গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রবীণ বিধায়কদের নাম উঠে আসছে এই তালিকায়। স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন বিশিষ্ট চিকিৎসক বিধায়ক। 

9:55 AM (3 hours ago)

অর্থ দফতর কার হাতে থাকবে?

Posted by :- Rupsa

অর্থ দফতর কি মুখ্যমন্ত্রীর অধীনেই থাকবে? সেই সঙ্গে স্বরাষ্ট্র, শিল্প এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর কার হাতে থাকতে পারে, তা নিয়েও প্রবল কৌতুহল রয়েছে। 

9:53 AM (3 hours ago)

কত জন মন্ত্রী হচ্ছেন শুভেন্দুর ক্যাবিনেটে?

Posted by :- Rupsa

সোমবারের শপথ অনুষ্ঠানের পর মোট ৪১ জন মন্ত্রীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার স্বরূপ স্পষ্ট হবে।  সোমবার কে কে মন্ত্রী পদে শপথ নেবেন তা নিয়ে গত মাসাবধি নানা স্তরে জল্পনা চলছে।