Advertisement

Awas Yojana Instalment: ১২ হাজার অযোগ্যকে ফেরত দিতে হবে আবাসের ৬০ হাজার টাকা, ডেডলাইনও দিয়ে দিলেন শুভেন্দু

১২ হাজার অযোগ্য প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে আবাস যোজনা প্রকল্পে। তাদের সকলকে সেই টাকা ফেরত দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। শুক্রবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

অযোগ্যদের ফেরাতে হবে আবাসের টাকা অযোগ্যদের ফেরাতে হবে আবাসের টাকা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 1:08 PM IST
  • ১২ হাজার অযোগ্য প্রাপকের খোঁজ
  • সকলকে সেই টাকা ফেরত দিতে হবে
  • আবাস যোজনা নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর

১২ হাজার অযোগ্য প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে আবাস যোজনা প্রকল্পে। তাদের সকলকে সেই টাকা ফেরত দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। শুক্রবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা এবং তদন্ত কমিটি গঠন করার কথাও জানিয়েছেন তিনি। 

কাদের টাকা ফেরত দিতে হবে?
নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এ দিন শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যসচিব জানালেন ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গিয়েছে ভেরিফিকেশনে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের অ্যাকাউন্টে কী ভাবে ৬০ হাজার টাকা চলে গেল, তা দেখতে হবে। এই ৫৭ হাজারের ক্ষেত্রে কড়া আইনি ব্যবস্থা নেওয়া দরকার। আধিকারিক স্তরে ত্রুটি থাকলে অ্যাকশন নেওয়া হবে। আর পেক অ্যাকাউন্ট হোল্ডারদের নামে প্রয়োজনে SIT গঠন করে আমরা CID-কে দিয়ে তদন্ত করতে চাই। কারণ সরকারের সর্বস্তরে দুর্নীতি এবং লিকেজ বন্ধ করতে চাই। আর যে ১২ হাজার অযোগ্য, যারা নিয়ম বহির্ভূত ভাবে টাকা পেয়ে গিয়েছেন, তাদের মধ্যে হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজারের কাছে আমার অনুরোধ যেন ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা থেকে নিজেদের মুক্ত করুন। এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। টাকা ফেরত দিতেই হবে কারণ আপনারা যোগ্য প্রাপক নন। '

রাজ্যে ক্ষমতা বদলের পর 'বাংলার বাড়ি' প্রকল্পের নাম বদলে হয় 'পশ্চিমবঙ্গ আবাস যোজনা'। তৃণমূল সরকারের সময়ে এই প্রকল্পের ১৮-১৯ লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছিলেন। সরকার বদলে গেলে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না বলে অভিযোগ উঠেছিল। তবে সরকারে আসার পর ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ উপভোক্তার হাতে মোট ৬২০০ কোটি টাকা তুলে দেওয়া হয় গত অগাস্টে। শুভেন্দু বলেন, 'সরকার ধর্ম-বর্ণ দেখে প্রকল্পের টাকা দেয় না। যে মানুষগুলি বাড়ি অর্ধনির্মাণ করে রেখেছিলেন, তাঁদের নির্মাণ যাতে সম্পূর্ণ হয়, তার ব্যবস্থা আমরা করেছি।' 

Advertisement

শুক্রবার ৭ লক্ষ ১৭১ জনকে উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৪২০১ কোটি টাকা অ্যাকাউন্টে পাঠানো হল। 

 

Read more!
Advertisement
Advertisement