Advertisement

মৌখিক পরীক্ষায় নম্বর কমবে, পরীক্ষার্থীরা পাবে OMR-এর কার্বন কপি, বড় ঘোষণা শুভেন্দুর

শিয়ালদায় রোজগার মেলা থেকে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন চাকরিপ্রার্থীদের হাতে সরকারি ভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার বদলের পাশাপাশি শিক্ষা ও নিয়োগক্ষেত্রেও যে আমূল পরিবর্তন আসবে, এদিন তাঁরই আভাস দিলেন মুখ্যমন্ত্রী।

শিয়ালদায় রোজগার মেলা থেকে বড় দাবি শুভেন্দুরশিয়ালদায় রোজগার মেলা থেকে বড় দাবি শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 11:35 AM IST
  • রোজগার মেলা থেকে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন শুভেন্দু অধিকারী।
  • শুভেন্দু অধিকারী বলেন, “কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত।"

শিয়ালদায় রোজগার মেলা থেকে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন চাকরিপ্রার্থীদের হাতে সরকারি ভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার বদলের পাশাপাশি শিক্ষা ও নিয়োগক্ষেত্রেও যে আমূল পরিবর্তন আসবে, এদিন তাঁরই আভাস দিলেন মুখ্যমন্ত্রী।

নিয়োগ-শিক্ষা ক্ষেত্রে বদলের ইঙ্গিত দিয়ে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গে একটি নিয়ম চালু রয়েছে, যে এখানে মৌখিক পরীক্ষায় অনেক বেশি নম্বর রাখা হয়েছে। যেটা মোটেই সঠিক নয়। মৌখিক পরীক্ষায় কম নম্বর রাখা উচিত। আমরা মৌখিক পরীক্ষায় নম্বর কম করব।"

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত। দায়িত্ব নেওয়ার পর আধিকারিকদের জিজ্ঞাসা করি কীভাবে পরীক্ষা হয়। তাঁরা জানান ওএমআর পদ্ধতিতে হয়। তবে কার্বন কপি রেখে দেওয়া হয়। স্বজনপোষণ, দুর্নীতি, এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে পরীক্ষার্থীদের OMR কপি দেওয়া হবে। নতুন নিয়োগ নীতি চালু করা হবে। উদ্দেশ্যে থাকবে ওএমআর কার্বন কপি দেব। লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, মৌখিকে অতিরিক্ত নম্বর রাখা আছে। তা কমানো উচিত।”

তৃণমূল সরকারকে আক্রমণ শুভেন্দুর

পাশাপাশি, ১৯তম রোজগার মেলার অনুষ্ঠানে এসে শুভেন্দু বলেন, "নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গকে নিয়ে অনেকের আশা ছিল, কিন্তু তা পূরণ হয়নি।" এছাড়াও নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আগের রাজ্য সরকার সংবিধান মানেনি বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী।

রেল নিয়ে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী

শিয়ালদা থেকে CM শুভেন্দু অধিকারী বলেন, "কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব ৬১টি রেল প্রজেক্টের অনুমতি দিয়েছেন। এগুলি জমির কারণে আটকে ছিল। আমরা নির্দিষ্ট দফতরগুলিকে জমি দিতে নির্দেশ দিয়েছি। হিলি-র কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। রেল পুরোদমে কাজ করছে। ডবল ইঞ্জিনের স্বাদ বাংলার মানুষ পাবে। জোকা থেকে দমদম মেট্রোর মাত্র ৬৬৬ মিটারে জটিলতা ছিল, সেটাও ঠিক করা হয়েছে। আমরা ডবল ইঞ্জিনের হাইস্পিডে ছুটব।" 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement