Advertisement

West Bengal Weather Update: আরও গভীর হল নিম্নচাপ, জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ?

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও ঘণীভূত হয়েছে। গভীর নিম্নচাপের কারণে জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কতদিন পর্যন্ত চলবে দুর্যোগ?

কোন কোন জেলায় সতর্কতা? কোন কোন জেলায় সতর্কতা?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 5:45 PM IST
  • নিম্নচাপ আরও ঘণীভূত হয়েছে
  • জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
  • কতদিন পর্যন্ত চলবে দুর্যোগ?

ফের নিম্নচাপের চোখরাঙানি বাংলায়। প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ক্রমশ উত্তর দিকে এগিয়ে আরও ঘণীভূত হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং দিল্লি-NCR অঞ্চলে আগামী কয়েক দিন ধরে টানা মুষলধারে বৃষ্টির পূর্ভাবাস মৌসম ভবনের। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই রাজ্যগুলিতে। 

আবহাওয়া দফতর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার বুলেটিনে জানিয়েছে, স্থলভাগের অনেকটা কাছে চলে এসেছে এই গভীর নিম্নচাপ। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুই জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন নাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামের পাশাপাশি কলকাতা ও হাওড়াতেও চলবে মুষলধারে বৃষ্টি। 

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে। বজ্রপাত সহ বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টি খানিকটা কমবে। দক্ষিণবঙ্গের কোনও কোনও অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বুঘবার ভারী বৃষ্টি হবে কালিম্পং ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শুক্রবার অর্থাৎ ১ অগাস্ট পর্যন্ত এই জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা।  

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের উত্তর-মধ্যভাগে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেকটাই বাড়তে পারে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। যার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement