Advertisement

West Bengal Weather Update: উইকএন্ডে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় অ্যালার্ট?

এখনই বদলাচ্ছে না এই আবহাওয়া। বৃষ্টি চলবে উইকএন্ডেও। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় কবে হলুদ ও কমলা সতর্কতা? রইল বিস্তারিত ওয়েদার আপডেট...

ওয়েদার আপডেট ওয়েদার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jul 2026,
  • अपडेटेड 5:35 PM IST
  • বৃষ্টি চলবে উইকএন্ডেও
  • দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি
  • কোন কোন জেলায় কবে হলুদ ও কমলা সতর্কতা?

নতুন করে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উইকএন্ডের আগেই আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিনে ইঙ্গিত মিলছে, এখনই বদলাচ্ছে না এই আবহাওয়া। 

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা দক্ষিণ পশ্চিমে ৯.৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে জয়সলমীরে। নিম্নচাপ অঞ্চল রয়েছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। আর এর জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ২৪ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে। 

কোন কোন জেলায় কবে বৃষ্টি?
শুক্রবার কমলা সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। হলুদ সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা। বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি বাড়বে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। 

শনিবার হলুদ সতর্কতা জারি থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, বাঁতুড়ায়। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ও হতে পারে। 

রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুরে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বজ্রপাত এবং ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। 

সোমবার হলুদ সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। বজ্রপাত সহ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে। 

মঙ্গলবার থেকে হাওয়া বদল ঘটবে। বৃষ্টিপাতের পরিমাণ কমবে। 

সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার হলুদ সতর্কতা থাকছে পাহাড়ের জেলাগুলিতে। বজ্রপাত সহ ঝড়বৃষ্টি চলবে। রবিবার সতর্কতা নেই তবে আবহাওয়ার পরিস্থিতির কোনও বদল ঘটবে না। 

Advertisement

সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ওইদিন ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়াল, কালিম্পং, দার্জিলিঙে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। 

 

Read more!
Advertisement
Advertisement