Advertisement

Rain Update: জন্মাষ্টমীতে আবহাওয়ার উন্নতি, দুর্যোগ কাটল? কী জানাচ্ছে হাওয়া অফিস?

অবশেষে কিছুটা হলেও স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও নতুন করে ভারী বৃষ্টি হচ্ছে না উইকএন্ডে। জন্মাষ্টমীতে আবহাওয়ার উন্নতি হল কিছুটা।

ফের কি বৃষ্টি হবে? ফের কি বৃষ্টি হবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 7:01 AM IST
  • জন্মাষ্টমীতে আবহাওয়ার উন্নতি

জন্মাষ্টমীর দিন কেমন থাকবে আবহাওয়া? উইকএন্ডে কি ফের বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতর অবশেষে স্বস্তির খবর দিল। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটের উপরে মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

তবে হাওয়া অফিস জানাচ্ছে, অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে সোমবার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি থামেনি। বরং ভারী বৃষ্টি চলেছে বৃহস্পতিবার পর্যন্ত। তবে আপাতত দুর্যোগ কিছুটা হলেও কেটেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।  

এদিকে, অতিবৃষ্টির কারণে ফরাক্কার কাছে বসে গিয়েছে রেললাইন। ধস নেমে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। রেল পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্যা যাত্রী। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement