Advertisement

Durga Puja Weather Update: ফের নিম্নচাপ তৈরি হচ্ছে, পুজোয় ভাসাবে বৃষ্টি? বড় আপডেট দিল হাওয়া অফিস

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। এখন শুধু একটাই আশঙ্কা, পুজোয় যেন ঝমঝমিয়ে বৃষ্টি না হয়। কী পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের?

দুর্গাপুজোয় কি বৃষ্টি হবে? দুর্গাপুজোয় কি বৃষ্টি হবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Oct 2026,
  • अपडेटेड 7:08 AM IST
  • ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে
  • আশঙ্কা, পুজোয় যেন ঝমঝমিয়ে বৃষ্টি না হয়
  • কী পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের?

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। আর ক'টা মাত্র দিনের অপেক্ষা। অফিস আর স্কুল ছুটি পড়লেই নতুন পোশাক পরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ার পালা। এখন শুধু একটাই আশঙ্কা, পুজোয় যেন ঝমঝমিয়ে বৃষ্টি না হয়। কী পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের? 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও তার সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা নেই পশ্চিমবঙ্গে। ফলে দুর্গাপুজোয় নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পুজোতেও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ সহ জেলায় জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। এক কথায় বলাই যায়, দুর্গাপুজোয় মোটের উপর মনোরম থাকবে আবহাওয়া।

উত্তরবঙ্গেও মনোরম আবহাওয়া থাকবে দুর্গাপুজোর সময়। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে।    

 

Read more!
Advertisement
Advertisement