Advertisement

Sugar Maida Suji Price Ration Package: কবে থেকে হাফ দামে চিনি, ময়দা, সুজি দেবে শুভেন্দু সরকার? তারিখ জেনে নিন

পুজোর মাসে বিশেষ প্যাকেজ নিয়ে হাজির শুভেন্দু সরকার। সস্তায় চিনি, ময়দা ও সুজি দেবে রাজ্য খাদ্য দফতর। কবে থেকে হাফ দামে চিনি, ময়দা, সুজি মিলবে? দিন ঘোষণা।

চিনি ময়দা সুজি হাফ দামে কবে থেকে? চিনি ময়দা সুজি হাফ দামে কবে থেকে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 7:26 AM IST
  • পুজোর মাসে বিশেষ প্যাকেজ রেশনে
  • সস্তায় চিনি, ময়দা ও সুজি দেবে রাজ্য খাদ্য দফতর
  • কবে থেকে হাফ দামে চিনি, ময়দা, সুজি মিলবে?

পুজোর মাসে বিশেষ প্যাকেজ নিয়ে হাজির শুভেন্দু সরকার। সস্তায় চিনি, ময়দা ও সুজি দেবে রাজ্য খাদ্য দফতর। রেশনে অর্ধেক দামে মিলবে এই রান্নার প্রয়োজনীয় সামগ্রীগুলি। পুজোর মাসে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। কবে থেকে মিলবে এই স্পেশ্যাল রেশন প্যাকেজ?

 কত তারিখ থেকে হাফ দামে মিলবে খাদ্য সামগ্রী?
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আগেই জানিয়েছেন, দুর্গাপুজো উপলক্ষে ২ কোটি ১২ লক্ষ রেশন গ্রাহককে অর্ধেক দামে চিনি, ময়দা সুজি দেওয়া হবে। খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত স্পেশ্যাল রেশন প্যাকেজ পাবেন গ্রাহকরা। 

খাদ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্ধেক দামে এক কেজি করে চিনি ও ময়দা এবং ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে রেশন গ্রাহকদের। 

কোন জিনিসের কত দাম?
ময়দা- ১৯ টাকা প্রতি কেজি
চিনি- ৩০ টাকা প্রতি কেজি
সুজি- এখনও দাম নির্ধারিত হয়নি

অশোক কীর্তনিয়া একটি সাংবাদিক সম্মেলনে বলেন, 'বিগত দিনে ২টি শ্রেণির রেশন কার্ড ব্যবহারকারীর মাত্র ১০ শতাংশ গ্রাহককে পুজোয় সুবিধা দেওয়া হত। প্রায় ৮০ হাজার গ্রাহকের মধ্যে মাত্র ১০ শতাংশ গ্রাহক সস্তায় চিনি, ময়দা, সুজি পেতেন। কিন্তু আমাদের সরকার সব গ্রাহককেই এই সুবিধা দেবে। প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ড হোল্ডার এগুলি পাবেন।' এর জন্য বাড়তি ১১৪ কোটি টাকাও খরচ করছে সরকার। পুজো উপহার হিসেবে বিনামূল্যে রাজ্যবাসীকে খাদ্যদ্রব্য দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। কিন্তু সরকার অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার কারণে বিনামূল্যে এগুলি দেওয়া এখনই সম্ভব হচ্ছে না। 

বিগত সরকারের আমলে খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়েও নানা প্রশ্নে উঠেছিল। সে প্রসঙ্গে অশোক কীর্তনিয়া বলেন, 'বিগত দিনে কী হয়েছে, সবাই জানে। কিন্তু সে সব এখন অতীত। বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার। খাদ্যদ্রব্যের গুণগত মান নিয়ে কোনও রকম আপোস করা হবে না।' 

Advertisement

তবে কি ইদ কিংবা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানের সময়েও এরকম ফেস্টিভ প্যাকেজ আনা হবে? অশোক কীর্তনিয়া বলেন, 'আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়।'

 

Read more!
Advertisement
Advertisement