Advertisement

Karam Puja 2026 Holiday Date: করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, ব্যাঙ্কও বন্ধ থাকবে?

করম পুজোয় পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকারি অফিস, দফতর, শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাঙ্কও কি বন্ধ থাকবে ওই দিন? জেনে নিন...

করম পুজোর ছুটিতে ব্যাঙ্কও বন্ধ? করম পুজোর ছুটিতে ব্যাঙ্কও বন্ধ?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Sep 2026,
  • अपडेटेड 7:30 AM IST
  • করম পুজোয় পূর্ণদিবস ছুটি
  • ২২ সেপ্টেম্বর বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকারি অফিস
  • ব্যাঙ্কও কি বন্ধ থাকবে ওই দিন?

করম পুজোয় পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার পালিত হবে এই করম পুজো। আর সেইদিন পূর্ণদিবস ছুটি থাকবে সরকারি স্কুল-কলেজ, অফিস-আদালত। ১৬ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। তবে ওইদিন কি ব্যাঙ্কও বন্ধ থাকবে? কৌতুহল রয়েছে সকলের মধ্যেই। 

রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সব অফিস ও প্রতিষ্ঠানে ছুটি থাকবে করম পুজোর দিন। সরকারি বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের অধীনে থাকা সংস্থা, প্রশাসনিক অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকছে। এমনকী রাজ্যের সমস্ত চা বাগানেও আদিবাসী সম্প্রদায়ের সব কর্মীদের ছুটি দেওয়া হয়েছে করম পুজোয়। 

ব্যাঙ্কও কি বন্ধ থাকবে?
রাজ্য সরকারি ছুটি থাকলেও করম পুজোয় ব্যাঙ্ক বন্ধ থাকছে না। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকবে। অর্থাৎ গ্রাহকরা স্বাভাবিক পরিষেবাই পাবেন ওই দিন। 

করম পুজো ভারতের জনজাতি গোষ্ঠীর একটি প্রধান প্রকৃতি ও কৃষিভিত্তিক উৎসব, যা মূলত ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত হয়। শস্য উৎপাদন, প্রকৃতির সুরক্ষা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই পুজো করা হয়।

বিশ্বকর্মা পুজোয় ছুটি বদল 
এদিকে, বিশ্বকর্মা পুজোর জন্য ১৮ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ১৭ সেপ্টেম্বরের ছুটি পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্বকর্মা পুজোর জন্য ১৭ সেপ্টেম্বর পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এই বছর ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিশ্বকর্মা পুজো হওয়ায় সরকারি সংস্থা, অফিস-দফতর, কর্পোরেশনে, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ১৮ তারিখই পূর্ণ দিবস ছুটি থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement