Advertisement

RG Kar তদন্তে মমতাকে জেরা? বড় ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত

নতুন করে আরজি কর কাণ্ডের ফাইল খোলা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পূর্বতন সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হতে পারে, এবার এমনটাই ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

 'প্রয়োজনে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকেও তলব', আরজি কর মামলার তদন্তে বড় ইঙ্গিত শারদ্বতের 'প্রয়োজনে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকেও তলব', আরজি কর মামলার তদন্তে বড় ইঙ্গিত শারদ্বতের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2026,
  • अपडेटेड 1:18 PM IST

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার আজ দ্বিতীয় বর্ষপূর্তি। সেই নির্যাতিতাকে স্মরণ করে রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান বেলা ১১টায় প্রদীপ জ্বালিয়ে দু’মিনিটের নীরবতা পালন করে। আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় এ বার পৃথক ভাবে তদন্ত করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। তদন্তের ফলাফল জানানো হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে। এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 

নতুন করে আরজি কর কাণ্ডের ফাইল খোলা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পূর্বতন সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হতে পারে, এবার এমনটাই ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সত্য যাতে সামনে আসে সেটা আমরা চাইব। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যি আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল। সেগুলো তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বের করেন সেটা আমরা চাইব। তদন্তের প্রয়োজনে তাদের যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন তবে করা হোক।’

শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘আমরা সংকল্পবদ্ধ। আমরা সংকল্প নিয়েছি, কোনও মেয়ের সঙ্গে এই ঘটনা যেন না ঘটে।’ পাশাপাশি স্বাস্থমন্ত্রী আরও জানান, ‘প্রচুর নাম সামনে এসেছে। তারা সেদিন কেন এসেছিলেন। সেগুলো সামনে আসুক আমরা চাই। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যতটুকু আমদের পক্ষে করা সম্ভব, আমরা সাহায্য করছি’।

এদিন স্বাস্থ্য দফতরে আরজি করের নির্যাতিতাকে শ্রদ্ধা জানাতে নিরবতা পালন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য আধিকারিকেরা। আসল সত্যি উন্মোচন হবে, জানান স্বাস্থ্যমন্ত্রী। সেই দিন সেই রাতে যারা যারা তার সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাঁদেরকে তদন্ত-তলব করা হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Read more!
Advertisement
Advertisement