Advertisement

২০% DA বাড়লে হাতে কত আসবে? পুজোর মাসেই মালামাল রাজ্য সরকারি কর্মীরা

পুজোর মাসেই লক্ষ্মীলাভ হতে চলেছে রাজ্য সরকারি কর্মী আর পেনশনারদের। BJP সরকারের প্রথম বাজেটেই ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর ফলে লক্ষ লক্ষ কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশন একলাফে অনেকটাই বেড়ে যাবে। হাতে কত করে পাবেন তাঁরা?

পশ্চিমবঙ্গে DA বৃদ্ধি, কত বেতন পাবেন? পশ্চিমবঙ্গে DA বৃদ্ধি, কত বেতন পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 5:08 PM IST
  • ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
  • লক্ষ লক্ষ কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ছে
  • পুজোর মাসে হাতে কত করে পাবেন তাঁরা?

মালামাল হতে চলেছেন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। BJP সরকারের প্রথম বাজেটেই ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর ফলে লক্ষ লক্ষ কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশন একলাফে অনেকটাই বেড়ে যাবে। হাতে কত করে পাবেন তাঁরা? জেনে নিন হিসেব। 

কত বেতন বাড়বে? 
সর্বশেষ সংশোধনের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট DA বেড়ে ৩৮ শতাংশ হবে। নতুন DA হার আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

ধরে নেওয়া যাক কোনও কর্মীর বেসিক পে ৪০ হাজার টাকা। তাহলে DA বৃদ্ধির ফলে তিনি মাসে প্রায় ৮ হাজার টাকা অতিরিক্ত বেতন পাবেন। বছরে এই অতিরিক্ত আয়ের পরিমাণ হবে প্রায় ৯৬ হাজার টাকা। আবার ধরা যাক, কারও বেসিক পে ২০ হাজার টাকা। ৩৮ শতাংশ হারে DA যোগ করলে তাঁরা ৭ হাজার ৬০০ টাকা বেশি পাবেন। একই ভাবে কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৩০ হাজার টাকা হলে তাঁরা ১১ হাজার ৪০০ টাকা বেশি পাবেন। 

বেসিক পে ৩৮% হারে DA কত টাকা বাড়বে বেতন?
২০ হাজার ৭ হাজার ৬০০ ৪ হাজার 
৩০ হাজার ১১ হাজার ৪০০ ৬ হাজার 
৪০ হাজার  ১৫ হাজার ২০০ ৮ হাজার 
৫০ হাজার  ১৯ হাজার  ১০ হাজার 
৭৫ হাজার ২৮ হাজার ৫০০ ১৫ হাজার 


সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, '৪ সংগঠনের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিনই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র ও রাজ্যের DA-এর ব্যবধান ধাপে ধাপে কমিয়ে আনা হবে। সেই প্রতিশ্রুতি তিনি রাখলেন। যদিও অক্টোবর থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেটা একটু দেরি হয়ে গেল। কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে যে ধোঁয়াশা ছিল, সেটার অবসানও হয়েছে। এই সিদ্ধান্ত অভূতপূর্ব। একসঙ্গে ২০ শতাংশ DA বৃদ্ধি কোনওদিন হয়নি। আমরা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী, এই সরকারের আমলে কর্মীরা ভাল থাকবেন।' 

 

Read more!
Advertisement
Advertisement