Advertisement

Jute Mil Worker House: বাংলার পাটকলের শ্রমিকেরা পাবেন পাকা বাড়ি; দুই জেলায় আবেদন নেওয়া শুরু করল রাজ্য

Jute Mil Workers: বাংলার জুট মিল শ্রমিকেরা পাবেন পাকা বাড়ি। যেসব পাটকল শ্রমিকের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম, তাঁদের বাড়ি দেবে রাজ্য সরকার।

বাংলার পাটকলের শ্রমিকেরা পাবেন পাকা বাড়িবাংলার পাটকলের শ্রমিকেরা পাবেন পাকা বাড়ি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 4:20 PM IST
  • রাজ্যের চটকলের শ্রমিকদের হাল ফেরাতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার।
  • চট কলের শ্রমিকদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করছে রাজ্য।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ -এর আওতায় শ্রমিকদের দেওয়া হবে পাকা বাড়ি।

রাজ্যের চটকলের শ্রমিকদের হাল ফেরাতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। শ্রমিকদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে চট কলের শ্রমিকদের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করছে রাজ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ -এর আওতায় শ্রমিকদের দেওয়া হবে পাকা বাড়ি।

জানা গিয়েছে, প্রাথমিক ভাবে উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার জন্য এই পাইলট প্রজেক্ট শুরু করছে রাজ্য। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার শ্রমিক এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে যারা আবেদন করেছেন, তাঁরা সকলেই যে বাড়ি পাবেন, বিষয়টি এমন নয়। আবেদনপত্র যাচাই ও ভেরিফাই করার পরেই এই বাড়ি দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে।

রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এই উদ্যোগটি শুধুমাত্র বাড়ি বা ঘর তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এটি এটি পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মর্যাদা, নিরাপত্তা এবং উন্নত জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে একটি মৌলিক পদক্ষেপ।

কারা বাড়ি পাওয়ার যোগ্য?

যেসব পাটকল শ্রমিকের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম। একই সঙ্গে যদি তাঁদের দেশের কোথাও কোনও পাকা বাড়ি না থাকে, তবে তাঁরা যাচাই-বাছাই সাপেক্ষে এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি বাড়ির কার্পেট এলাকা হবে ৩০ থেকে ৪৫ স্কোয়ার মিটার। যেখানে কমপক্ষে দুটি ঘর, একটি রান্নাঘর এবং একটি শৌচাগার থাকবে। ৪৮৫ স্কোয়ার ফুট কার্পেট এলাকার প্রতিটি ফ্ল্যাটের আনুমানিক মূল্য হবে ৫.৫ লক্ষ টাকা। কিন্তু শ্রমিকদের এই টাকাও দিতে হবে না।

জমির সন্ধান শুরু

উত্তর ২৪ পরগনায় ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে ইতিমধ্যেই জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হুগলিতে মিল শ্রমিকদের আবেদনপত্র জমা দেওয়ার সুবিধার্থে লেবার কমিশনারেটের সহায়তায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে বলেও সূত্রের খবর।

 

Read more!
Advertisement
Advertisement