Advertisement

Rain Alert: আরও বৃষ্টি হবে? কলকাতা-সহ জেলায় জেলায় আবহাওয়া কী বলছে, জেনে নিন

Weather Update: বৃষ্টি কি এখনও শেষ হয়নি। রবিবারেও কি ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আবহাওয়া দফতরের পূর্বাভাস কী বলছে? জেনে নিন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 8:45 AM IST
  • টানা ৩-৪ দিন বৃষ্টির পর অবশেষে শনিবার বিকেল থেকে কিছুটা স্বস্তিতে কলকাতা তথা দক্ষিণবঙ্গবাসী।

টানা ৩-৪ দিন বৃষ্টির পর অবশেষে শনিবার বিকেল থেকে কিছুটা স্বস্তিতে কলকাতা তথা দক্ষিণবঙ্গবাসী। রবিবার সকাল থেকেই আকাশ রয়েছে মেঘমুক্ত। তবে দক্ষিণবঙ্গ থেকে কি আপাতত বৃষ্টির ভ্রুকুটি কাটল? আবহাওয়া দফতরের পূর্বাভাস কি বলছে? জেনে নেওয়া যাক।

রবিবারে কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের দিকে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন হয়ে উঠতে পারে। তখন হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।

২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ১৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে হিসেব করলে বৃষ্টিপাতের পরিমাণ ৩.১ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

IMD-র পূর্বাভাস বলছে, রবিবার সকালের পর থেকে চলতি সপ্তাহে আর ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আগামী ৭ দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না।

আজ সকাল সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গেরও বহু জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, নদিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-একটি জায়গায় ঝোড়ো হাওয়াও রেকর্ড করা হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement