Advertisement

ঋতব্রতের চোখে অনুব্রত আসলে 'রোনাল্ডো', তৃণমূলের তহবিল নিয়ে তোপ মমতাকে

তৃণমূল কংগ্রেসের তহবিল নিয়েও ঋতব্রত মুখ খোলেন। তিনি বলেন,'তৃণমূল স্তরের একটি দল তৃণমূল কংগ্রেস। তাই যদি কোনও অর্থ থাকে, তা তৃণমূলস্তরের কর্মীদের জন্যই ব্যবহার করা উচিত। আমরা নিশ্চিত করব, দলের তহবিল যেন কোনও ব্যক্তির জন্য ব্যবহার না হয়।'

অনুব্রতকে রোনাল্ডোর সঙ্গে তুলনা অনুব্রতকে রোনাল্ডোর সঙ্গে তুলনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2026,
  • अपडेटेड 8:16 PM IST
  • আজ বুধবার ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করেন এক সময়ের বীরভূমের শেষ কথা অনুব্রত
  • তিনি সন্দীপন সাহাদের শিবিরে নাম লেখালেও আজই কলকাতায় সবার সঙ্গে এসে দেখা করেন

অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা ঋতব্রত মণ্ডলের মুখে। তাঁকে বীরভূম জেলার সভাপতি ঘোষণা করেছে মমতা-বিরোধী শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরবও হয়েছেন কেষ্ট। দলের ভরাডুবির জন্য দায়ি করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকী দাবি করেছেন, অভিষেকই নাকি দায়ি তাঁর জেলযাত্রার জন্য। 

আজ বুধবার ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করেন এক সময়ের বীরভূমের শেষ কথা অনুব্রত। তিনি সন্দীপন সাহাদের শিবিরে নাম লেখালেও আজই প্রথম কলকাতায় সবার সঙ্গে এসে দেখা করেন। বৈঠকও হয়। ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে সেই বৈঠকে আলোচনা করেন বিধায়করা। বৈঠক শেষেই অনুব্রতকে দরাজ সার্টিফিকেট দেন ঋতব্রত। 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির একুশে জুলাই পালন করবে গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে কত লোক হবে? সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, 'জেলার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। এখানে কলকাতার নেতারা হাজির থাকলেও জুমে জেলানেতৃত্ব হাজির ছিলেন। সেদিনের মঞ্চে কোনও তারকা বা সিরিয়াল আর্টিস্টকে জায়গা দেওয়া হবে না। শহিদদের পরিবারের সদস্যরা গুরুত্ব পাবেন। তাঁরাই মঞ্চের সামনে থাকবেন।' 

এরপরই অনুব্রত মণ্ডলের প্রশংসা করেন ঋতব্রত। অনুব্রত যোগ দেওয়ায় তাঁদের দলের শক্তি বাড়ল বলে দাবি করে তাঁর সংযোজন, 'আমি তো অনুব্রত মণ্ডলকে R9 (ব্রাজিলের রোনাল্ডো) বলে মনে করি। পেনাল্টি বক্সে তাঁর থেকে ভয়ঙ্কর খেলোয়াড় তো আর আসেনি। আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। অনুব্রত আমার কাছে মেসি বা রোনাল্ডো নন, উনি অরিজিনাল রোনাল্ডো। মদন মিত্র হল রোনাল্ডিনিহো। তিনি তো দীর্ঘদিন ধরে লড়াই করেছেন' ঋতব্রত যখন একথা বলছেন তখন তাঁর বসে হাসতে দেখা যায় মদন ও অনুব্রতকে। 

তৃণমূল কংগ্রেসের তহবিল নিয়েও ঋতব্রত মুখ খোলেন। তিনি বলেন,'তৃণমূল স্তরের একটি দল তৃণমূল কংগ্রেস। তাই যদি কোনও অর্থ থাকে, তা তৃণমূলস্তরের কর্মীদের জন্যই ব্যবহার করা উচিত। আমরা নিশ্চিত করব, দলের তহবিল যেন কোনও ব্যক্তির জন্য ব্যবহার না হয়। যে কর্মীরা মাঠে থেকে দলের পতাকা উড়িয়ে রাখেন, তাঁদের জন্যই এই অর্থ ব্যয় করা হবে।'

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি ঋতব্রতর সংযোজন, 'এখানে সমষ্টিগত নেতৃত্ব রয়েছে। আমরা সমষ্টিগত লড়াই লড়ছি। তিনি কী বলেছেন, তা আমি শুনিনি। এটি একতরফা বক্তব্যের বিরুদ্ধে সংলাপের লড়াই। ওদিকে একতরফা বক্তব্য, আর এদিকে সংলাপ।' 

Read more!
Advertisement
Advertisement