Advertisement

Chorbagan Stampede: 'চোরবাগানের ঘটনা দুর্ভাগ্যজনক, তবে পুজো বন্ধ হবে না', বললেন মন্ত্রী দিলীপ ঘোষ

চোরবাগানের ঘটনা সামনে আসতেই রাতেই মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

চোরবাগান নিয়ে প্রতিক্রিয়া দিলীপেরচোরবাগান নিয়ে প্রতিক্রিয়া দিলীপের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2026,
  • अपडेटेड 8:52 AM IST
  • শনিবার রাতে চোরবাগান সর্বজনীনের পদপিষ্টের ঘটনায় স্তম্ভিত গোটা শহর।

সপ্তমীর সন্ধে যেন নিমেষে বিষাদের আবহে বদলে গেল। শনিবার রাতে চোরবাগান সর্বজনীনের পদপিষ্টের ঘটনায় স্তম্ভিত গোটা শহর। ফিরিয়ে এনে দিল সেই দেশপ্রিয় পার্কের স্মৃতি। এই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৯। আহতের সংখ্যা ২৪ জন। এই ঘটনার পর শহরের বেশ কিছু মণ্ডপ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোরবাগানের ঘটনায় মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট করে বললেন যে গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। 

চোরবাগান সর্বজনীনের পদপিষ্টের ঘটনায় দিলীপ ঘোষ বলেন, 'এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনা মাঝে মধ্যে হয়ে থাকে ঠিকই, কারণ বড় বড় মণ্ডপগুলিতে অগুণিত মানুষ ভিড় জমায়। গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে।' মন্ত্রী বলেন, 'ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্য সচিব ও অন্য সরকারি আধিকারিকরা হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়েছেন। স্বজনহারা পরিবারদের পাশে আমরা রয়েছি।' দিলীপ ঘোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে মন্ত্রী এও জানিয়েছেন যে এই ঘটনা অনভিপ্রেত হলেও পুজো উদযাপন চলবে, নজর রাখতে হবে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে। পদপিষ্টের ঘটনার কারণ জানার জন্য যথাযথ তদন্ত চলছে, বলেও জানান দিলীপ ঘোষ।  

চোরবাগানের ঘটনা সামনে আসতেই রাতেই মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ও প্রতিটি পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

উত্তর কলকাতার পরিচিত চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে শনিবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা। মণ্ডপে উপচে পড়া ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। কলকাতা পুলিশের বক্তব্য, ১৭ অক্টোবর সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ বৃষ্টি শুরু হলে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। সেই চাপেই গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান পুজো মণ্ডপের বেরোনোর গেটে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ, কন্ট্রোল রুমের বাহিনী, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরের দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে অ্যাম্বুল্যান্স। দ্রুত পদক্ষেপ করে আহতদের উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। 

Read more!
Advertisement
Advertisement