Advertisement

West Bengal Rain Forecast: রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের আবহাওয়ার কী খবর?

বৃহস্পতিবার ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বাড়বে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এই সময় কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে? উত্তরবঙ্গে ঠিক কী হবে? সেটা জেনে নিন।

আবার বৃষ্টি বাড়বে কবে থেকে? (ছবি: পিটিআই)আবার বৃষ্টি বাড়বে কবে থেকে? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2026,
  • अपडेटेड 12:57 PM IST
  • বৃহস্পতিবার ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা
  • রবিবার থেকে বাড়বে বৃষ্টি
  • এই সময় কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। কিন্তু তারপরও ভ্যাপসা গরম কাটছে না। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি একবারে চরমে উঠেছে। যার ফলে অনেকেই প্রশ্ন করছেন, আবার কবে ঠিক হবে আবহাওয়া? বৃষ্টির দাপট কি নতুন করে বাড়বে? আর সেই উত্তরটা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবেই বৃষ্টি চলবে। তবে রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।

যদিও দক্ষিণবঙ্গে পরিস্থিতি বদলালেও উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য রাজ্যের উত্তর প্রান্তের মানুষকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। 

নিম্নচাপের কী হাল? 
পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপটি এখন শক্তি হারিয়েছে। আপাতত সেটি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ের উপর অবস্থান করছে। যার প্রভাব একবারেই বাংলায় নেই। তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার জেরে পশ্চিমবঙ্গে বর্তমানে বৃষ্টিপাত চলবে। 

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
আজ মূলত মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। খুব কম হবে বৃষ্টি। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠতে পারে। আর এমন আবহাওয়া শনিবার পর্যন্ত বিরক্ত করতে পারে। তবে রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া। ওই দিন থেকে উপকূলের জেলাগুলিতে বাম্পার বৃষ্টি হতে পারে।

তবে আজ খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি কোথাও হবে না। 

শুক্রবারও একই রকম থাকবে আবহাওয়া। মোটামুটি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে শনিবার কমে যাবে বৃষ্টিপাত। ওই দিন খুবই অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে। 

আবার রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে মঙ্গলবার কোনও সতর্কতা নেই। হালকা বৃষ্টি হতে পারে। 

Advertisement

উত্তরবঙ্গে কী হবে? 
এই সময় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভাল বৃষ্টি হতে পারে। এছাড়া সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তরবঙ্গবাসীরা এখনও একটু সতর্ক হয়েই বাড়ি থেকে বেরোন। 

   
 

Read more!
Advertisement
Advertisement