Advertisement

West Bengal Weather Imd: রাজ্যে শুষ্ক আবহাওয়া শুরু সপ্তাহান্তে, বৃষ্টি কি আর হবে? IMD যা জানাচ্ছে

এই সপ্তাহের শেষেই আবহাওয়ার খেলা ঘুরবে। শুষ্ক হতে পারে আবহাওয়া। এমন পরিস্থিতিতে ৭ দিনের আবহাওয়ার লেটেস্ট IMD আপডেট জেনে নিন।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট, শুষ্ক আবহাওয়া কবে? (ছবি: পিক্সেলস)পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট, শুষ্ক আবহাওয়া কবে? (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 5:04 PM IST
  • এই সপ্তাহের শেষেই আবহাওয়া শুষ্ক হবে
  • তার আগে কেমন থাকবে আবহাওয়া?
  • কোন কোন জেলায় বৃষ্টি হবে?

পুজোর বাকি মাত্র কয়েক দিন। তার আগেও বৃষ্টি দেখছে বাংলা। মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়েছে কলকাতায়। এমনকী দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে। বর্ষণ হচ্ছে উত্তরবঙ্গেও। আর এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন, আর কতদিন বৃষ্টি হবে? পুজোর আগে কি বৃষ্টি থেকে আদৌ মিলবে মুক্তি? আর এই বিষয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে ঠিক কবে থেকে শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। আসুন দেখে নেওয়া যাক সোমবার পর্যন্ত আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া।

প্রথমদিন: ৬ অক্টোবর, মঙ্গলবার (দুপুর ১:০০) – ৭ অক্টোবর, বুধবার (সকাল ৮:৩০) পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

এ দিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও কলকাতা সহ বাকি জেলায় কোনও সতর্কতা নেই।

ও দিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দ্বিতীয় দিন: ৭ অক্টোবর, বুধবার (সকাল ৮:৩০) থেকে ৮ অক্টোবর, বৃহস্পতিবার (সকাল ৮:৩০) পর্যন্ত

এদিন উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

এদিন উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার (৩০–৪০ কিমি/ঘণ্টা) সতর্কতা থাকছে।

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই দিনাজপুর ও মালদার কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

তৃতীয় দিন: ৮ অক্টোবর, বৃহস্পতিবার (সকাল ৮:৩০) থেকে ৯ অক্টোবর, শুক্রবার (সকাল ৮:৩০) পর্যন্ত

এই দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, সব জেলারই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবার উত্তরবঙ্গের সব জেলাতেই বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুধু দার্জিলিং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সতর্কতা জারি করা হয়েছে।

চতুর্থ দিন: ৯ অক্টোবর, শুক্রবার (সকাল ৮:৩০) থেকে ১০ অক্টোবর, শনিবার (সকাল ৮:৩০)

এ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

ও দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বইতে পারে। দুই দিনাজপুর ও মালদায় সতর্কতা নেই।

পঞ্চম দিন: ১০ অক্টোবর, শনিবার (সকাল ৮:৩০) থেকে ১১ অক্টোবর, রবিবার (সকাল ৮:৩০)

এই দিন থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার স্পষ্ট উন্নতি। কেবল এক-দু’টি জায়গায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা নেই।

উত্তরবঙ্গেও বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। কেবল বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 

ষষ্ঠ দিন: ১১ অক্টোবর, রবিবার (সকাল ৮:৩০) থেকে ১২ অক্টোবর, সোমবার (সকাল ৮:৩০)

এই দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক ও পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে দুই দিনাজপুর ও মালদায় আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের এক-দু’টি জায়গায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোনও সতর্কতা নেই।

সপ্তম দিন: ১২ অক্টোবর, সোমবার (সকাল ৮:৩০) থেকে ১৩ অক্টোবর, মঙ্গলবার (সকাল ৮:৩০)

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, মানে গোটা রাজ্য জুড়েই আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস বা সতর্কতা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বা আইএমডি। 

 

Read more!
Advertisement
Advertisement