Advertisement

শুক্রবারও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষণ?

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2026,
  • अपडेटेड 9:55 PM IST
  • শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে
  • ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে

কদিন থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। শুক্রবারও (২৪ জুলাই) একই পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও সংলগ্ন এলাকায় সারাদিন আকাশ সাধারণত মেঘলা থাকবে। এক বা দুই দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অনুভূত হবে। 

শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া-সহ অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও এক বা দুই পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি রয়েছে। 

তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রকোপ কমবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী বুধবার ফের দক্ষিণের চার জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

Read more!
Advertisement
Advertisement