Advertisement

Sovondeb chatterjee : 'মাধ্যমিক পাশ করে সব শিক্ষিত বেকার তৈরি হল', মন্তব্য মন্ত্রী শোভনদেবের

নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিক্ষা মেলায় এদিন অংশ নেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে বক্তব্য দিতে উঠে তিনি বলেন, 'আজকের দিনে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১২ লাখ। পাশ করেছে ৮৬ শতাংশ। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল।'

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2022,
  • अपडेटेड 7:40 PM IST
  • তৃণমূল পরিচালিত সরকার রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে পারেনি
  • এই অভিযোগ করে থাকেন রাজ্যের বিরোধী দলগুলো
  • এবার কার্যত একই সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়

তৃণমূল পরিচালিত সরকার রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে পারেনি। আনতে পারেনি বড় শিল্প। ফলে কর্মসংস্থান। এই অভিযোগ করে থাকেন রাজ্যের বিরোধী দলগুলো। এবার কার্যত একই সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়। বললেন, যারা এবার মাধ্যমিক পাশ করলেন তারা আসলে শিক্ষিত বেকার তৈরি হলেন। 

নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিক্ষা মেলায় এদিন অংশ নেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে বক্তব্য দিতে উঠে তিনি বলেন, 'আজকের দিনে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১২ লাখ। পাশ করেছে ৮৬ শতাংশ। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল।' 

উচ্চমাধ্যমিক, স্নাতক হয়েও বেকাররা চাকরি পাচ্ছেন না বলে মন্তব্য করেন শোভনদেববাবু। তিনি বলেন, 'এরপর উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার্স, কেউ পলিটেকনিক সবাই ঘুরে বেড়াচ্ছে। তাদের চাকরি নেই। তাদের গাইডেন্স করার মতো কেউ নেই। প্রতিদিন সকালে যখন পাবলিক মিট করে তার মধ্যে ১০ জন এলে কমপক্ষে ৫ জন চাকরির জন্য আসেন। তাঁদের জিজ্ঞেস করলেই বলে কাজ দিন।'

এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন আরও দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবির। শোভনদেবের এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। 

প্রসঙ্গত, রাজ্য কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ সরকার। এই অভিযোগ নিত্যদিন করে থাকে বিজেপি, বাম ও কংগ্রেস। তাহলে কি বিরোধী দলগুলির অভিযোগকেই মান্যতা দিলেন কৃষিমন্ত্রী। এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে। 

Read more!
Advertisement
Advertisement