Advertisement

West Bengal Weather Forecast: বিশ্বকর্মা পুজোয় ঝেঁপে বৃষ্টি, উইকএন্ডে ফের ভাসবে বাংলা

বিশ্বকর্মা পুজোয় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিদায়বেলাতেও বর্ষা দাপট দেখাতে চলেছে। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বদল হবে।

পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Sep 2026,
  • अपडेटेड 6:49 AM IST
  • বিশ্বকর্মা পুজোয় বৃষ্টি
  • উইকএন্ডেও ভাসবে বাংলা
  • বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল

বিদায়বেলাতেও ঝড়বৃষ্টির দাপট দেখাতে চলেছে বর্ষা। ফের নতুন করে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে। রবিবার পর্যন্ত চলবে সেই বদল। 

জোড়া ফলায় দুর্যোগ
হাওয়া অফিস জানিয়েছে, একটি মৌসুমি অক্ষরেখা বর্তমানে সৌরাষ্ট্র ও সংলগ্ন উত্তর-পূর্ব আরবসাগরের নিম্নচাপ এলাকার কেন্দ্র থেকে দৌসা, জয়পুর, আগ্রা, লখনৌ, গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই দুই সিস্টেমের প্রভাবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টি?
এদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি। শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোজই থাকছে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। 

ফলে বিশ্বকর্মা পুজো এবং উইকএন্ড জুড়ে নতুন করে ভাসবে দক্ষিণবঙ্গ। 
 

 

Read more!
Advertisement
Advertisement