Advertisement

Winter Forecast: উইকএন্ডে নামবে পারদ, ঠান্ডা পড়ার আগেই আজ ফের নিম্নচাপ

আজ, শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তবে সেটি কতটা শক্তি সঞ্চয় করবে, গতিপথ কোন দিকে হবে, সরাসরি বাংলায় কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস মেলেনি। যদিও সাগর থেকে আসা জলীয় বাষ্প রাজ্যে শীতের পথে বাধা তৈরি করতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়ার পূর্বাভাসআবহাওয়ার পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 7:04 AM IST
  • শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ
  • সরাসরি বাংলায় কোনও প্রভাব ফেলবে কি না, জানা যায়নি
  • জলীয় বাষ্প রাজ্যে শীতের পথে বাধা তৈরি করতে পারে

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। সে দিকেই নজর রাখছে IMD। তবে সেটি কতটা শক্তি সঞ্চয় করবে, গতিপথ কোন দিকে হবে, সরাসরি বাংলায় কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস মেলেনি। যদিও সাগর থেকে আসা জলীয় বাষ্প রাজ্যে শীতের পথে বাধা তৈরি করতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

নিম্নচাপের গতিবিধি 
ভারতের ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহে ধরা পড়া ইনফ্রা–রেড ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশ জুড়ে ঘন মেঘ দেখা গিয়েছে।  ভারতীয় উপমহাদেশের পূর্ব দিক ঘেঁষেও রয়েছে মেঘের বড় বলয়। IMD-র পূর্বাভাস অনুযায়ী,  শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। তারপর গতিপথ ও শক্তি কতটা বদলাবে তা এখনও স্পষ্ট নয়। সিস্টেমটির আরও শক্তিবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। 

পারদ পতন কবে থেকে? 
আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে আগামী রবি ও সোমবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ পাওয়া যাচ্ছে ভোরের দিকে এবং বেশি রাতে।  

বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা কমে শুষ্ক আবহাওয়া ফিরবে উত্তরবঙ্গেও। সোমবারের মধ্যে পার্বত্য ও উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে উত্তরের পাহাড় থেকে সমতল, সর্বত্রই শীতের আমেজ বাড়ার সম্ভাবনা। পরবর্তীতে এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে 'আকভান'। যা রেখেছে ইরান। যদিও এই বিষয়ে কিছু জানায়নি মৌসম ভবন।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। সপ্তাহান্তে কমবে তাপমাত্রা। সেই সময় মনোরম আবহাওয়া উপভোগ করবেন কলকাতাবাসী। শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement