Advertisement

West Bengal Weather Update: আজও ঝোড়ো ব্যাটিং করবে বৃষ্টি, কোন কোন জেলায় তুমুল বর্ষণ? আবহাওয়ার আপডেট

শুক্রবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে? উত্তরবঙ্গে কি শুরু ভারী দুর্যোগ? সকালেই আবহাওয়ার আপডেট জানুন।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2026,
  • अपडेटेड 6:20 AM IST
  • শুক্রবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে?
  • উত্তরবঙ্গে কি শুরু ভারী দুর্যোগ?

বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় ভিজেছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। আর শুক্রবারও আবহাওয়া ঠিক এমনই থাকবে বলে মনে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাও। তাই আজ বাইরে বেরলে অবশ্যই সঙ্গে নিন ছাতা। 

কলকাতায় কখন কখন বৃষ্টি হতে পারে? 
বেশ কয়েক দিন ধরেই কলকাতার আকাশ মেঘলা। আর শুক্রবারও এই ট্রেন্ড বদলায়নি। সকাল থেকেই আকাশে রয়েছে মেঘ। যার ফলে অনেকেই জানতে চাইছেন, ঠিক কখন নামতে পারে বৃষ্টি? আর সেই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে আলিপুরের আবহাওয়া দফতর। তাদের দাবি, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ শহরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝড় বইতে পারে। এছাড়া সকাল সাড়ে দশটা নাগাদ আরও এক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতায়। এই সময় ভালই বৃষ্টি হতে পারে। 

আবার দুপুর ১টা থেকে দেড়টা নাগাদ ফের নতুন করে তুমুল জোরে বৃষ্টি নেমে আসতে পারে। ওই সময় বজ্রবিদ্যুতের দাপটও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

তবে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে অনেকটাই কমে যাবে। সন্ধে এবং রাতেও মেঘলা থাকবে আকাশ। কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। 

দক্ষিণবঙ্গে কী হবে? 
দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব খুব একটা বেশি নেই। তাই কলকাতা, হাওড়া এবং হুগলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি এই দুই জেলাতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

যদিও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সব জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যেতেও পারে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানেও দুপুরের পর বৃষ্টির দেখা মিলতে পারে। তবে আবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

Advertisement

উত্তরবঙ্গে কী হবে? 
উত্তরবঙ্গে আজ থেকে দুর্যোগ বাড়বে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবার কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদার মতো নীচের দিকের জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। 

 

Read more!
Advertisement
Advertisement