Advertisement

West Bengal Weather Forecast: সপ্তাহান্তেই ৪০-৫০ কিমি বেগে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবহাওয়ার বড় আপডেট

শুক্রবার থেকেই হবে হাওয়া বদল। ভিজবে বাংলা। তারপর সোমবার থেকে আবার শান্ত হবে আবহাওয়া। সেই সময় থেকে আবার সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার রয়েছে সম্ভাবনা। 

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 6:24 AM IST
  • শুক্রবার থেকেই হবে হাওয়া বদল
  • তারপর সোমবার থেকে আবার শান্ত হবে আবহাওয়া
  • সেই সময় থেকে আবার সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার রয়েছে সম্ভাবনা

ঝড়বৃষ্টির দাপটে কিছুদিন কমেছিল তাপমাত্রার পারদ। তবে বুধ এবং বৃহস্পতিবার তেমন একটা বৃষ্টির আশা নেই। যার ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। বিশেষত, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এই সময় তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

যদিও শুক্রবার থেকেই হবে হাওয়া বদল। ভিজবে বাংলা। তারপর সোমবার থেকে আবার শান্ত হবে আবহাওয়া। সেই সময় থেকে আবার সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার রয়েছে সম্ভাবনা। 

দক্ষিণবঙ্গে আবার ঝড়বৃষ্টি
মোটের উপর গোটা মার্চ মাসে প্রায়ই ঝড়বৃষ্টি দেখেছে বাংলা। আর সেই ধারা মাসের শেষ সপ্তাহেও বজায় থাকবে। আজ এবং আগামিকাল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলেই খবর। 

যদিও শুক্রবার থেকে সম্পূর্ণ বদলে যাবে পরিবেশ। এই সময় জেলায় জেলায় শুরু হয়ে যেতে পারে ঝড়বৃষ্টি। বিশেষত, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে থাকবে। পাশাপাশি এই ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।  

এছাড়া শুক্রবার ভিজতে পারে কলকাতাতেও। এই জেলাতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কাও রয়েছে। 

ও দিকে আবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বইতে পারে ঝোড়ো হাওয়া। 

এছাড়া শুক্রবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এই দিন ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার আশঙ্কা থাকছে। যেই কারণে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।

রবিবার অবশ্য ঝড়ের গতিবেগ সামান্য কমবে। এ দিন ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝড়। সেই সঙ্গে বৃষ্টিও কমার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অন্য জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া।

উত্তরবঙ্গে কী পরিস্থিতি? 
দক্ষিণবঙ্গের মতোই উত্তরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে দার্জিলিং পাহাড় থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ভিজতে পারে উত্তরের সব জেলাই। তাই এই সব অঞ্চলে যাঁরা ঘুরতে যাচ্ছেন, সঙ্গে অবশ্যই রাখুন ছাতা।

 

Read more!
Advertisement
Advertisement