Advertisement

West Bengal Weather Today: আজও কি ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা? রইল আবহাওয়ার আপডেট

শীত শেষ। এখন বসন্ত। কিন্তু আবহাওয়ার মতিগতি দেখে তা বোঝার উপায় নেই! ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার সন্ধেতে ভিজেছে কলকাতাও। সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। যার ফলে রাতের তাপমাত্রা মনোরমই ছিল।

পশ্চিমবঙ্গ এবং কলকাতার আবহাওয়াপশ্চিমবঙ্গ এবং কলকাতার আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 6:25 AM IST
  • ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়
  • বৃহস্পতিবার সন্ধেতে ভিজেছে কলকাতাও
  • ঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া

শীত শেষ। এখন বসন্ত। কিন্তু আবহাওয়ার মতিগতি দেখে তা বোঝার উপায় নেই! ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার সন্ধেতে ভিজেছে কলকাতাও। সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। যার ফলে রাতের তাপমাত্রা মনোরমই ছিল।

এখন প্রশ্ন হল, এমন আবহাওয়া কি চলতেই থাকবে? আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে এখনই বৃষ্টিপাত থেকে নিস্তার নেই। পাশাপাশি মেঘলা থাকবে আকাশ। আর কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ সোজা ভাষায় বৃষ্টির আশঙ্কা কম। 

কেন বৃষ্টি? 
এহেন বৃষ্টির পিছনে রয়েছে ঘূর্ণাবর্ত। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই মেঘলা আকাশ। সঙ্গে বৃষ্টির আশঙ্কা প্রবল হচ্ছে। 

হাওয়া অফিস জানিয়েছে, আজ এবং আগামিকাল, দুইদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যদিও আজ পরিবেশ শুষ্ক থাকার আশঙ্কাই বেশি। তবে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বেশি ভিজতে পারে উত্তর বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া কলকাতাতেও বৃষ্টিপাত হতে পারে।

কেমন থাকবে তাপমাত্রা? 
মেঘলা থাকবে আকাশ। যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা বেশির দিকে যাবে না। বরং তা স্বাভাবিকের আশপাশেই থাকবে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রাও খুব একটা নীচের দিকে যাওয়ার সম্ভাবনা নেই। তাই বৃষ্টির জন্য যে ঠান্ডা ফিরবে, এমনটা ভাববেন না। বরং রাতের বেলায় মনোরম আবহাওয়া থাকতে পারে।

উত্তরবঙ্গে কেমন থাকবে? 
দক্ষিণের থেকে তাপমাত্রা কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং মতো জায়গায় এখনও ভালই রয়েছে ঠান্ডা। আর আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামি কিছুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আর রবিবার থেকে পাহাড় থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাই ভিজতে পারে। বিশেষত, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে বেশি বৃৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির কারণে সকালের তাপমাত্রা খুব বেশি বাড়বে না।

Advertisement

কতদিন চলবে এমন পরিস্থিতি? 
এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাত। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ভিজতে পারে। পাশাপাশি চলতে পারে ঝোড়ো হাওয়া। আর এমন আবহাওয়া ১৭ থেকে ১৮ মার্চ পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। তাই এই সময় বাইরে বেরলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। 

 

Read more!
Advertisement
Advertisement