Advertisement

West Bengal Weather Update: শুক্রবার থেকেই আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় শিলাবৃষ্টি? আপডেট

চলতি সপ্তাহের শুরুর সময় থেকেই হাওয়া বদল হয়েছে রাজ্যে। তুমুল ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। যদিও বুধবার কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়নি। মোটামুটি শুষ্কই থেকেছে আবহাওয়া। যার ফলে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। জ্বালিয়েছে ভ্যাপসা গরম। তবে শুক্রবার থেকেই আবার ঝড়বৃষ্টি হতে পারে।

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 6:27 AM IST
  • চলতি সপ্তাহের শুরুর সময় থেকেই হাওয়া বদল হয়েছে রাজ্যে
  • তুমুল ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা
  • শুক্রবার থেকেই আবার ঝড়বৃষ্টি হতে পারে

চলতি সপ্তাহের শুরুর সময় থেকেই হাওয়া বদল হয়েছে রাজ্যে। তুমুল ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। যদিও বুধবার কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়নি। মোটামুটি শুষ্কই থেকেছে আবহাওয়া। যার ফলে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। জ্বালিয়েছে ভ্যাপসা গরম। তবে শুক্রবার থেকেই আবার ঝড়বৃষ্টি হতে পারে।

আজ কেমন থাকবে আবহাওয়া? 
বৃহস্পতিবার, ১৯ মার্চ, মোটের উপর বুধবারের মতো থাকতে পারে আবহাওয়া। এ দিন খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণের সব জেলাই ভিজতে পারে। যদিও এ দিন বৃষ্টি হলেও তার তীব্রতা বেশি থাকবে না বলেই মনে করা হচ্ছে।

এ দিকে বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। সেই কারণে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষত, বেলা বাড়তেই গরম বেশি লাগবে। সঙ্গে ঘাম হতে পারে। তবে সন্ধের পর কমতে পারে তাপমাত্রা। 

এবার উত্তরবঙ্গের কথায় আসি। বাংলার এই অঞ্চলেও আজ খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

শুক্রবার থেকেই আবার ঝড়বৃষ্টি
চলতি সপ্তাহের শুরুতেই কালবৈশাখীর দাপট দেখেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। আর তেমন পরিস্থিতি আবার তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আগামী ২০ এবং ২১ মার্চ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকী হতে পারে কালবৈশাখীও। সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়ে রেখেছে হাওয়া অফিস। 

কেন আবার বদলে যাচ্ছে আবহাওয়া? 
এই প্রশ্নের উত্তরও দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যার ফলেই আবহাওয়ায় বড়সড় বদল হতে পারে শুক্র এবং শনিবার। এই দুই দিন বজ্র্যবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। এমনকী দমকা হাওয়ার দাপটও দেখা যেতে পারে। 

কোথায় শিলাবৃষ্টি? 
আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, ২০ মার্চ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এই সব জেলায় এ দিন ঝড়বৃষ্টিও হতে পারে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। 

Advertisement

এছাড়া উত্তরবঙ্গে আবার ২১ মার্চ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষত, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে শিলাবৃষ্টি হতে পারে। ওই দিন উত্তরের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তাই পর্যটকরা সাবধান থাকুন। 

  

 

Read more!
Advertisement
Advertisement