Advertisement

West Bengal Weather Update: নিম্নচাপ মঙ্গলবার সরবে ঝাড়খণ্ডের দিকে, দুর্যোগ কি থামবে? একাধিক জেলায় রেড অ্যালার্ট

বঙ্গোপসাগরের উপর এখনও খেলা দেখাচ্ছে নিম্নচাপ। ফলে নাগাড়ে চলছে বৃষ্টি। দুর্যোগ কমার যেন কোনও নামগন্ধ নেই। কতদিন বজায় থাকবে এই পরিস্থিতি? স্পেশাল ওয়েদার বুলেটিন

আবহাওয়ার লেটেস্ট আপডেট আবহাওয়ার লেটেস্ট আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 3:56 PM IST
  • বঙ্গোপসাগরের উপর এখনও খেলা দেখাচ্ছে নিম্নচাপ
  • কতদিন চলবে এই দুর্যোগ?
  • কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

বঙ্গোপসাগরের উপর এখনও খেলা দেখাচ্ছে নিম্নচাপ। ফলে নাগাড়ে চলছে বৃষ্টি। দুর্যোগ কমার যেন কোনও নামগন্ধ নেই। কতদিন বজায় থাকবে এই পরিস্থিতি? স্পেশাল ওয়েদার বুলেটিনে সোমবার দুপুরে কী জানাল আলিপুর আবহাওয়া দফতর? 

নিম্নচাপের গতিবিধি 
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশের উপরে রবিবার যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা এদিন সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। এই নিম্নচাপ সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ কলকাতার ৮০ কিলোমিটারের মধ্যে ছিল। বাঁকুড়ার ১৬০ কিলোমিটারের মধ্যে এবং ওড়িশার বালেশ্বরের ১৮০ কিলোমিটারের মধ্যে ছিল। 

পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ এরপর উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ড ও বিহারের দিকে বেঁকে যাবে। 

কোন কোন জেলায় অ্যালার্ট? 
মঙ্গলবার লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোনও কোনও অংশ চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বজ্রপাত সহ ঝড়বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। 

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। 

বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার বদল হবে অনেকটাই। দুর্যোগ একেবারেই কমে যাবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের বিক্ষিপ্ত ভাবে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বজ্রপাত সহ বৃষ্টি হবে। বুধবার হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার হাল্কা ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্র, শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement