Advertisement

West Bengal Weather Update: আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ, ১ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি, ভারী বর্ষণ কোন কোন জেলায়?

আজ বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে একটি নিম্নচাপ অঞ্চল। যার জেরে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকী ভিজতে পারে উত্তরবঙ্গও। তাই ঝটপট জেনে নিন কোন কোন জেলায় আজ দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 6:56 AM IST
  • আজ বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে একটি নিম্নচাপ অঞ্চল
  • তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
  • এমনকী ভিজতে পারে উত্তরবঙ্গও

শনিবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকী ভিজতে পারে উত্তরবঙ্গও। সেই মতো একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তাই আজ অবশ্যই আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে বাড়ি থেকে বেরোন।

বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ
শনিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, ২৯ অগাস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। যার ফলে ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই গোটা সময়টা অবশ্যই ছাতা সঙ্গে নিয়েই বাড়ি থেকে বেরোন। নইলে নিশ্চিত ভিজতে হবে। 

কলকাতায় আজ কেমন থাকবে আকাশ?  
২৯ অগাস্ট, শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি। তবে মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। যদিও দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা পেতে পারে শহর। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। 

সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হতে পারে বর্ষা। তখন বৃষ্টির দেখা মিলতে পারে। 

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা? 
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির আশঙ্কা। তবে জেলার সর্বত্র সমানভাবে বৃষ্টি হবে না। বরং নির্দিষ্ট কিছু জায়গাতেই ভারী বৃষ্টি হতে পারে। 

ওদিকে আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া দিতে পারে। 

Advertisement

আর শুধু আজ নয়, ৩০ অগাস্টও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভাল বৃষ্টি হবে। এছাড়া তুমুল বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। 

উত্তরবঙ্গের কী হাল?
আজ ভারী বৃষ্টি দেখতে পারে উত্তরবঙ্গ। বিশেষত, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তুমুল বর্ষণ হতে পারে। এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু আজ নয়, পরপর কয়েকদিন উত্তরববঙ্গে ভাল বৃষ্টি হতে পারে। মূলত, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি। 

 

Read more!
Advertisement
Advertisement