Advertisement

রাজ্যজুড়ে থাকবে শীতের আমেজ, আগামী ২ দিন একাধিক জেলায় কুয়াশার সতর্কতা

পালাই পালাই করেও শেষ ইনিংসে ধরে ব্যাটিং করছে শীত। রাজ্যজুড়ে জেলায় জেলায় তাপমাত্রা খুব বেশি না নামলেও, ঠান্ডার আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। রাতের ও দিনের তাপমাত্রার মধ্যে তফাৎ বৃদ্ধির কারণে দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে।

রাজ্যজুড়ে থাকবে শীতের আমেজরাজ্যজুড়ে থাকবে শীতের আমেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2026,
  • अपडेटेड 7:15 AM IST
  • জেলায় জেলায় তাপমাত্রা খুব বেশি না নামলেও, ঠান্ডার আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে।
  • রাতের বেলায় থাকছে ঠান্ডার আমেজ।
  • দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে।

পালাই পালাই করেও শেষ ইনিংসে ধরে ব্যাটিং করছে শীত। রাজ্যজুড়ে জেলায় জেলায় তাপমাত্রা খুব বেশি না নামলেও, ঠান্ডার আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। রাতের ও দিনের তাপমাত্রার মধ্যে তফাৎ বৃদ্ধির কারণে দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। আর রাতের বেলায় থাকছে ঠান্ডার আমেজ।

কলকাতা আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, গতকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কল্যাণী ও সিউড়িতে। এই দুই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলে অর্থাৎ কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি। পাহাড়ি দার্জিলিংয়ে মঙ্গলবাপ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি । কলকাতার আলিপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি সকালবেলা করে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে রাজ্যের একাধিক জেলায়। সেই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলা। অন্যদিকে, দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় আজ ও আগামীকাল দাপট দেখাতে পারে কুয়াশা। 

আরও পড়ুন

 আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৭ দিন রাজ্যে উল্লেখযোগ্য কোনও আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কম। সকাল ও রাতের তাপমাত্রা এখনকার মতোই থাকবে। এরপর ধীরে ধীরে বিদায় নেবে শীত। আপাতত ৭ দিন আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা। বৃষ্টির আশঙ্কা নেই।

পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে

ভারতে তৈরি হয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে কিছুদিন ধরে তাপমাত্রা বাড়ছিল। তবে গত দুই দিন ধরে কলকাতার তাপমাত্রা খানিকটা কমেছে। তাতেই আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। যদিও আবার নতুন করে কনকনে ঠান্ডা পড়ার আশঙ্কা নেই।

শীতের কামব্যাক পড়ার সম্ভাবনা রয়েছে?

বিশেষজ্ঞরা বলছে এটাই শীতের সেকেন্ড ইনিংস চলছে। তাই এর বেশি ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। বরং আগামী ৭ দিন পর শীতের খেলা শেষ হওয়ার পথে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই রাজ্য়ে চড়চড় করে বাড়তে পারে তাপমাত্রা।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement