Advertisement

West Bengal Weather Update: আজও শক্তিশালী নিম্নচাপ, অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, কলকাতা সহ কোন কোন জেলা ভাসবে?

মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ভিজতে পারে কলকাতা সহ একাধিক জেলা। সমুদ্রও উত্তাল থাকবে। জেনে নিন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 6:27 AM IST
  • মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়
  • ভিজতে পারে কলকাতা সহ একাধিক জেলা
  • জেনে নিন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট

সোমবার তুমুল বর্ষণ দেখেছে বাংলা। সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আর সেই ট্রেন্ড আজ মঙ্গলবারও চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ভিজবে উত্তরবঙ্গও। সেখানেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

নিম্নচাপের অবস্থান কী? 
পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টির নেপথ্যে রয়েছে একটি নিম্নচাপ। এটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে নিয়েছে। ধীরে ধীরে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। পরে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এগিয়ে যাবে বলেই লেটেস্ট আপডেটে জানিয়ে রেখেছে হাওয়া অফিস। আর সেই কারণেই মঙ্গলবার পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার আপডেট জেনে নিন। 

কলকাতায় কী হবে? 
সোমবার ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতায়। একাধিক রাস্তায় জমেছে জল। আর হাওয়া অফিস বলছে, আজও এমন দুর্যোগ সইতে হতে পারে। মঙ্গলবারও ভালই বৃষ্টি হতে পারে কলকাতায়। 

হাওয়া অফিসের লেটেস্ট আপডেটে জানান হয়েছে, মঙ্গলবার কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের চোখরাঙানিও দেখতে পারেন শহরবাসী। তাই আজও অফিস বেরনোর সময় বৃষ্টির কথা মাথায় রাখুন। 

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কী হবে? 
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস। তবে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। আর সেই তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এই সব জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আর বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর মতো জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এখানেই শেষ নয়, আজ দক্ষিণের সব জেলাতেই দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। কলকাতা সহ অধিকাংশ জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। 

Advertisement

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট?
উত্তরবঙ্গে আজও ব্যাপক বৃষ্টি হবে। তাই হলুদ সর্তকতা জারি রয়েছে বাংলার এই প্রান্তে। অধিকাংশ জেলাই ভিজবে। আর এভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বিশেষত, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মতো জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 


সমুদ্রে সতর্কতা
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তল থাকবে। তাই মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement