Advertisement

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা, আজ ঝড়বৃষ্টি কলকাতায় সহ জেলায় জেলায়

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। সোমবার পর্যন্ত রয়েছে দুর্যোগের পূর্বাভাস।

কলকাতা-সহ জেলায় জেলায় আজও ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনাকলকাতা-সহ জেলায় জেলায় আজও ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 8:44 AM IST
  • কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
  • বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়
  • সোমবার পর্যন্ত রয়েছে দুর্যোগের সম্ভাবনা

বৃহস্পতিবার ফের কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইবে। হলুদ সতর্কতা রয়েছে দু'এক জায়গায়। 

  চলতি সপ্তাহে প্রায় রোজই ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার এমনকী ৬০ কিলোমিটার পর্যন্তও হতে পারে। তাই আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই ঝড়বৃষ্টির সময় কাউকে খোলা জায়গায়, গাছের নীচে থাকতে বারণ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। এর জেরে ফের হতে পারে ঝড়বৃষ্টি। 

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ীই বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। 

শুক্রবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাত জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই সব জেলাতে হবে ঝড়বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। আগামী সোমবার পর্যন্ত চলবে এমনই পরিস্থিতি। 

উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে তুমুল ঝড়বৃষ্টি। হলুদ সতর্কতা জারি আছে এই সব জেলাগুলিতে। বইবে প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। 
 

 

Read more!
Advertisement
Advertisement