Advertisement

West Bengal Weather Update: বাড়বে রাতের তাপমাত্রা, উইকএন্ডেই বৃষ্টি, কতদিন চলবে? বড় আপডেট

খাতায় কলমে বসন্ত। তাই ভোরের দিকে সামান্য শীত শীত ভাব রয়েছে। আর বেলা বাড়তেই লাগছে গরম। যদিও এমন ভালোবাসার মরসুমেও একটা খারাপ খবর দিচ্ছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। আর সেই কারণে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম। 

ধেয়ে আসছে বৃষ্টিধেয়ে আসছে বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2026,
  • अपडेटेड 7:55 AM IST
  • ভোরের দিকে সামান্য শীত শীত ভাব রয়েছে
  • সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা
  • সেই কারণে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম

খাতায় কলমে বসন্ত। তাই ভোরের দিকে সামান্য শীত শীত ভাব রয়েছে। আর বেলা বাড়তেই লাগছে গরম। যদিও এমন ভালোবাসার মরসুমেও একটা খারাপ খবর দিচ্ছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। আর সেই কারণে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবি থেকে বুধ, এই চারদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সব এলাকাই বিক্ষিপ্তভাবে ভিজতে পারে।

কবে থেকে মেঘলা আকাশ? 
রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তার প্রভাব শনিবার থেকেই আকাশে দেখা যাবে বলে জানা গিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকেই আংশিক মেঘলা হবে আকাশ। আর রবিবার থেকে বৃষ্টি হবে। যদিও সোমবারের পর বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। 

কেন বৃষ্টি? 
এই বিষয়টাও খোলসা করে দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আর আজ শুক্রবার আরও একটি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে। আর এই সব কারণেই রাজ্যে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা
বৃষ্টির আগে তাপমাত্রা বাড়াই স্বাভাবিক। আর তেমনটাই হতে চলেছে। এক্ষেত্রে শুক্র এবং শনিবার বৃষ্টির আশঙ্কা খুব কম। কিন্তু এই দুই দিন গরম বাড়তে পারে। বিশেষত, রাতের তাপমাত্রা বৃদ্ধির রয়েছে আশঙ্কা। তবে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিক। যদিও শীতের আমেজ একবারেই উধাও হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

কবে কোথায় বৃষ্টি? 
রবিবার ঝাড়গ্রামের পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার এই সব জেলায় বৃষ্টি আরও বাড়তে পারে। এছাড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। আবার বুধবারও এই সব এলাকায় বিক্ষিপ্তভাবেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। 
 

Advertisement

কলকাতার কী খবর? 
দক্ষিণববঙ্গের মতোই আবহাওয়া থাকবে কলকাতার। সকালের দিকে গরম বাড়বে। রাতে ঠান্ডা হবে আবহাওয়া। আর রবিবার থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গে কী পরিস্থিতি? 
উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক। তবে রবিবার থেকে সেখানেও হতে পারে বৃষ্টি। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement