Advertisement

West Bengal Weather Update: আজ ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি, কোন কোন জেলায় কালবৈশাখী?

পয়লা বৈশাখেই অস্বস্তিকর গরম সহ্য করছে বঙ্গবাসী। সকাল থেকেই ছিল চাঁদিফাটা রোগ। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। একবারে হাঁসফাঁস অবস্থা। যদিও এমন পরিস্থিতিতে ভাল খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে দাবি, বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকেই বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে সাময়িকভাবে গরম থেকে রেহাই মিলবে। কিন্তু সামগ্রিকভাবে আবহাওয়ার খুব একটা তফাত হবে না। 

পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 6:27 AM IST
  • পয়লা বৈশাখেই অস্বস্তিকর গরম সহ্য করছে বঙ্গবাসী
  • সকাল থেকেই ছিল চাঁদিফাটা রোগ
  • সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি

পয়লা বৈশাখেই অস্বস্তিকর গরম সহ্য করছে বঙ্গবাসী। সকাল থেকেই ছিল চাঁদিফাটা রোগ। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। একবারে হাঁসফাঁস অবস্থা। যদিও এমন পরিস্থিতিতে ভাল খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে দাবি, বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকেই বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে সাময়িকভাবে গরম থেকে রেহাই মিলবে। কিন্তু সামগ্রিকভাবে আবহাওয়ার খুব একটা তফাত হবে না। 

কী জানাচ্ছে হাওয়া অফিস? 
হাওয়া অফিসের দাবি, একটু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপর। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার। এটাই ঝড়বৃষ্টির মূল অনুঘটক। 

তবে শুধু নিম্মচাপ নয়, এর পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটা পূর্ব-পশ্চিম অক্ষরেখাও তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাবে প্রবেশ করছে। যেই কারণে ১৬ থেকে ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একটা বড় অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতে পারে ঝড়। যদিও এই আবহাওয়া পরিবর্তনের জন্য সামগ্রীকভাবে গরম কমবে না। 

কোথায় কোথায় ঝড়বৃষ্টি? 
বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে ঝড়বৃষ্টির দাপট। বিশেষত, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ার কিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ ঝড়ের সম্ভাবনা থাকছে। সেখানে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। 

কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?
আজ কলকাতাতেও ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে কী হবে?
দক্ষিণের মতো একই হাল উত্তরবঙ্গেও। বাংলার এই অংশের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার আশঙ্কা থাকছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশা রয়েছে।

শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? 
শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। 

Advertisement

কিন্তু তাতে গরম কমবে না। বরং অস্বস্তি এখনও বজায় থাকবে। বিশেষত, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে গরম বাড়বে। এই সব জেলায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উষ্ণ আর্দ্র পরিবেশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

  

Read more!
Advertisement
Advertisement