Advertisement

West Bengal Weather: আজ থেকেই হাওয়া বদল, কত ডিগ্রি বাড়বে তাপমাত্রা? বড় আপডেট

শীত যে বিদায়ের পথে, এটা সকলেই বুঝতে পারছেন। তবে সেই বিদায়ের ঘণ্টা কবে বাজবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। যদিও ইতিমধ্যেই হাওয়া অফিস পরিষ্কার করে দিয়েছে যে আজ থেকেই আবহাওয়ার বিরাট বদল হয়ে যাবে। বাড়তে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম অনুভব হবে।

নদিয়ায় হুগলি নদীর পারে (ছবি: পিটিআই)নদিয়ায় হুগলি নদীর পারে (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 9:02 AM IST
  • শীত যে বিদায়ের পথে, এটা সকলেই বুঝতে পারছেন
  • আজ থেকেই আবহাওয়ার বিরাট বদল হয়ে যাবে
  • বাড়তে থাকবে তাপমাত্রা

শীত যে বিদায়ের পথে, এটা সকলেই বুঝতে পারছেন। তবে সেই বিদায়ের ঘণ্টা কবে বাজবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। যদিও ইতিমধ্যেই হাওয়া অফিস পরিষ্কার করে দিয়েছে যে আজ থেকেই আবহাওয়ার বিরাট বদল হয়ে যাবে। বাড়তে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম অনুভব হবে।

কতটা বাড়তে পারে তাপমাত্রা? 
এই উত্তরটাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে মোটামুটি ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যার ফলে সকালের দিকে গরমের অনুভূতি বাড়বে। সেই সঙ্গে চড়বে রাতের তাপমাত্রাও। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
এখনও কলকাতায় সকালের এবং রাতের দিকে ঠান্ডা লাগছে। গায়ে চাপাতে হচ্ছে শীত পোশাক। তবে এই চিত্রটা খুব দ্রুত বদলে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাদের মতে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পাবে। সকালের দিকে ভালই গরম লাগবে। আর সন্ধের পর একটু একটু করে শীত অনুভব হবে। তাই চিন্তার কিছু নেই।

বৃষ্টির আশঙ্কা নেই...
কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনওরকম আশঙ্কা নেই বললেই চলে।

কুয়াশা থাকবে
এখনও সকালের দিকে কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একই পরিস্থিতি। আর এই ট্রেন্ড কিছুদিন বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কুয়াশার দাপট আগের তুলনায় ফিকে হয়ে যাবে।

উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করেছে। আজ থেকে সেখানেও বাড়বে গরম। বিশেষত, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালাদায় তাপমাত্রা বাড়বে। 

যদিও উত্তরবঙ্গেও বৃষ্টির পূবর্ভাস নেই। সেখানেও শুষ্ক থাকবে বাতাস। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে বেশি কুয়াশা থাকতে পারে।

কেন বাড়ছে তাপমাত্রা? 
জানুয়ারি দ্বিতীয় ভাগ থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা লেগেই ছিল। যার ফলে উত্তুরে হাওয়ার দাপট কমছিল। আর সেটাই শীত বিদায়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

তবে শীত নিয়ে এখনই খুব মন খারাপ করার কিছু নেই। কারণ, ঠান্ডা একবারে বিদায় নিচ্ছে না। বরং আরও বেশ কিছু দিন মোটের উপর শীত অনুভব হবে। বিশেষত জেলার দিকে সন্ধের পর শীত লাগবে। তখন গায়ে সোয়েটার এবং জ্যাকেট চাপাতে হতে পারে। 

আর কলকাতাবাসীরাও দুঃখ পাবেন না। জেলার মতোই সন্ধের পর এখানেও আবহাওয়া শীতল হবে। এমনকী ভোরের দিকেও কিছুদিন শীত শীত করবে।  

 

Read more!
Advertisement
Advertisement