Advertisement

West Bengal Weather Update: মাঝরাতে ব্যাপক দুর্যোগ, আজও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা, আবহাওয়ার বড় আপডেট

মাঝরাতেই বিরাট হাওয়া বদল কলকাতায়। গুমোট গরম কাটিয়ে হঠাৎই কালবৈশাখী। ঝড়ের দাপট ছিল অনেকটাই বেশি। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। আকাশে বারবার দেখা দিয়েছে বিদ্যুৎঝলক। যার ফলে মুহূর্তে কেটে যায় অস্বস্তি। ঠান্ডা হয় পরিবেশ। এখন প্রশ্ন হল, আজ কেমন থাকবে আবহাওয়া?

আজও ঝড়বৃষ্টির আশঙ্কাআজও ঝড়বৃষ্টির আশঙ্কা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 6:30 AM IST
  • মাঝরাতেই বিরাট হাওয়া বদল কলকাতায়
  • গুমোট গরম কাটিয়ে হঠাৎই কালবৈশাখী
  • সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে

মাঝরাতেই বিরাট হাওয়া বদল কলকাতায়। গুমোট গরম কাটিয়ে হঠাৎই কালবৈশাখী। ঝড়ের দাপট ছিল অনেকটাই বেশি। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। আকাশে বারবার দেখা দিয়েছে বিদ্যুৎঝলক। যার ফলে মুহূর্তে কেটে যায় অস্বস্তি। ঠান্ডা হয় পরিবেশ। 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, শুক্রবার বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। আর সেই পূর্বাভাসকে সত্যি করেই শুক্রবার রাতে ঝড়বৃষ্টিতে ভিজল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা।

এখন প্রশ্ন হল, আজ কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও বৃষ্টি হতে পারে বঙ্গে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।  

কী জানিয়েছিল আবহাওয়া দফতর?
দক্ষিণবঙ্গে যে ফের কালবৈশাখী হতে পারে, সেই বিষয়ে আগেই সতর্ক করেছিল হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছিল যে শুক্রবার ব্যাপক বৃষ্টি হতে পারে। বিশেষত, ভিজতে পারে উত্তরবঙ্গ। এমনকী দক্ষিণের কয়েকটি জেলাতেও ঝড়বৃষ্টি হতে পারে। আর সেই আশঙ্কাই সত্যি হল। 

আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবার জেলায় জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষত, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের দাপট থাকতে পারে বেশি। এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার আশঙ্কা ছিল। সেই কারণে এই সব জেলায় জারি করা ছিল হলুদ সতর্কতা। আর সেই পূর্বাভাস সত্যি করে রাতেই দুর্যোগের মুখে পড়ল দক্ষিণবঙ্গ। সেই সঙ্গে ভিজেছে কলকাতাও এবং পার্শ্ববর্তী এলাকাও।

আজ কেমন থাকবে আবহাওয়া? 
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারও ঝড় এবং বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। এমনকী কলকাতাও দুর্যোগের মুখে পড়তে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত থাকতে। তারপর বদলাতে পারে পরিবেশ।

এ দিকে কলকাতা ও তার আশেপাশেও জারি করা হয়েছে সতর্কতা।  আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুধু তাই নয় আজ শিলাবৃষ্টি হওয়ারও রয়েছে সম্ভাবনা। হুগলি থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাধিক জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। যদিও রবিবার থেকে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমে যেতে পারে। আর আগামী সপ্তাহের মঙ্গলবারের পরে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে। 

Advertisement

যদিও খারাপ খবর হল, বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। 

কেন এমন পরিস্থিতি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর। সেই কারণেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জায়গাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া স্থায়ী হবে।

সমুদ্রে রয়েছে সতর্কতা
ঝড়ের কারণে উত্তাল রয়েছে সমুদ্র। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 
 

 

Read more!
Advertisement
Advertisement