Advertisement

West Bengal Weather Update: ৩০-৪০ কিমি বেগে ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার আপডেট

আকাশ কালো করা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ একাধিক জেলা। যদিও বেলা বাড়তেই হাওয়া বদল শুরু হয়ে গিয়েছে। আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই জানা গিয়েছে। 

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 5:41 PM IST
  • আকাশ কালো করা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ একাধিক জেলা
  • বেলা বাড়তেই হাওয়া বদল শুরু হয়ে গিয়েছে
  • আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই জানা গিয়েছে

গত কয়েকদিন টানা ঝড়বৃষ্টি দেখছে বাংলা। বিশেষত, বুধবার সন্ধে থেকে থেকে বেড়েছিল বৃষ্টির দাপট। কোথাও কোথায় মধ্যরাতেও ঝড়বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে।

আর বৃহস্পতিবার সকালেও চিত্রটা ছিল একই রকম। আকাশ কালো করা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ একাধিক জেলা। যদিও বেলা বাড়তেই হাওয়া বদল শুরু হয়ে গিয়েছে। আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে বলেই জানা গিয়েছে। 

যদিও বৃষ্টি যে একবারে হবে না, এমনটা নয়। বরং বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তারপর শুক্রবার থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে গরম। আগামী কিছুদিনের মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? 
আজ কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় ভাল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বিশেষত, কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়ায় বৃষ্টির দাপট থাকতে পারে বেশি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে এই কয়েকটি জেলা ছাড়াও অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। 

উত্তরবঙ্গেও হবে ঝড়বৃষ্টি
বৃহস্পতিবার উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলায় বৃষ্টিপাত হতে পারে বেশি। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে।

তাপমাত্রা বাড়বে
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকেই বদলে যাবে আবহাওয়া। তারপর থেকে তাপমাত্রা শুষ্ক হয়ে উঠবে। যার ফলে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃষ্টি পেতে পারে। গরমে বাড়তে অস্বস্তি। বিশেষত, নববর্ষের সময় গরমে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ। তাই সাবধান হতে হবে। 

Advertisement

এদিন তাপমাত্রার কী অবস্থা? 
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে মোটামুটি ঠান্ডাই রয়েছে আবহাওয়া। একবারও অস্বস্তি ধরা দেয়নি। যদিও আগামিকাল থেকেই পরিস্থিতি বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তারপর থেকে বাড়তে থাকবে গরম।

 

 

Read more!
Advertisement
Advertisement