Advertisement

Rainfall Forecast: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির অ্যালার্ট, কতদিন চলবে দুর্যোগ?

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে। কোন কোন জেলায় অ্যালার্ট?

বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jul 2026,
  • अपडेटेड 7:00 AM IST
  • বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে
  • আগামী সোমবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টি
  • কোন কোন জেলায় অ্যালার্ট?

এবারের বর্ষার মরশুমে এই প্রথম তৈরি হল নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন মোটামুটি এই জায়গায় অবস্থান করে নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করবে। নিম্নচাপের জেরে আপাতত  শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 কোন কোন জেলায় বৃষ্টি? 
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এই দুই জেলাতেই রয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা।  ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ৭০ থেকে ২০০ মিমি) বৃষ্টির সম্ভাবনা। সেখানেও ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দুই বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির (৭০-১১০ মিমি) ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার কোথাও কোথাও। 

কতদিন চলবে বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার বৃষ্টি কমবে। তবে বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় আপাতত বৃষ্টি কম হবে। মধ্য ও উত্তর ভারতে বর্ষাকে সক্রিয় করতে সহায়ক হবে এই নিম্নচাপ।

 

Read more!
Advertisement
Advertisement